Author: বিনোদন ডেস্ক
দেশের চলমান বন্যাপরিস্থিতির কারণে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান আপাতত স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ১৮ জুলাই জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজনের কথা ছিল। তবে দেশের সার্বিক দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুনা লায়লা বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই অনুষ্ঠানটি পেছানো হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নতুন তারিখ ঘোষণা করবে। শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি মাসের মধ্যেই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে ২৫ জুলাই বিবেচনা করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পর। এদিকে চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায়…
বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বইয়ের বাসভবন ‘মন্নত’-এ অতিরিক্ত দুটি তলা নির্মাণের পরিকল্পনা নিয়ে করা মামলা খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ফলে এই নির্মাণকাজে আপাতত আর কোনো আইনি বাধা থাকছে না। ‘মন্নত’কে আটতলা ভবনে রূপান্তরের লক্ষ্যে চলমান নির্মাণকাজের জন্য পাওয়া কোস্টাল রেগুলেশন জোন (সিআরজেড) ছাড়পত্রকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। আদালত বলেন, এ রায়ে শাহরুখ খানের তারকা পরিচয়ের কোনো প্রভাব নেই। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) পূর্ববর্তী নির্দেশনা বিবেচনায় নিয়েই ‘মন্নত’-এ অতিরিক্ত দুটি তলা নির্মাণের বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার জ্বালানি খাতের ওপর চাপ বাড়াতে আগের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবের পরিবর্তে এবার সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রেখে নতুন একটি বিল মার্কিন সিনেটে উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন আইনপ্রণেতাদের মতে, এই বিলের লক্ষ্য রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানি থেকে আয় কমিয়ে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করা। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি ক্রয়ে নির্ভরশীল দেশগুলোকেও নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। বিলটি রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের যৌথ উদ্যোগে আনা হয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হবে,…
দুর্দান্ত নৈপুণ্যে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ফরাসি দলকে পরাজিত করে ১৬ বছর পর আবারও শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে লা রোজারা। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটি ধারাবাহিক আক্রমণে ফ্রান্সের রক্ষণভাগকে চাপে রাখে। সেই চাপের ফল হিসেবে দুটি গোল করে জয় নিশ্চিত করে স্প্যানিশরা। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে ফ্রান্সও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও স্পেনের সুসংগঠিত রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় সেগুলো কাজে লাগাতে পারেনি। ফলে পুরো ম্যাচে গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয় ফরাসিদের। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে…
রাজধানীর বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একজনকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। দগ্ধরা হলেন—সেলুন কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭); এবং গ্রাহক মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও মো. রফিক (২৫)। দগ্ধরা হলেন—সেলুন কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭)…
সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর, স্বচ্ছ ও আধুনিক করতে ২০৩০ সালের মধ্যে দেশের ১ কোটি ৬১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরেই সারা দেশে ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত জাতীয় ডাটাবেজ তৈরি করা হবে। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের পক্ষে এ তথ্য জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের…
টানা এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে হ্রদের পানির উচ্চতা বেড়ে মিন সি লেভেল (এমএসএল) অনুযায়ী ১০০ দশমিক ৬০ ফুটে পৌঁছেছে। এর ইতিবাচক প্রভাবে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০৬ মেগাওয়াটে উন্নীত হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ উৎপাদন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে কেন্দ্রটির পাঁচটি উৎপাদন ইউনিটই সচল রয়েছে। এর মধ্যে ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে মোট ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সব মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে ২০৬…
টানা ছয় দিন অবিরাম বৃষ্টির পর অবশেষে রাজধানী ঢাকায় রোদের দেখা মিলেছে। মঙ্গলবার সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ সরে গিয়ে সূর্যের দেখা মেলে। এতে ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় আবারও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। টানা ছয় দিনের বর্ষণে রাজধানীর অধিকাংশ প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও বিভিন্ন এলাকার অলিগলি ও নিচু স্থানে এখনো জলাবদ্ধতা রয়েছে। কোথাও কোথাও রাস্তায় পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। তবে বেলা বাড়া পর্যন্ত নতুন করে বৃষ্টি…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হয়েছে। টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে ইরানের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং একটি মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালির নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ভূমিকা নেবে এবং এ পথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০…
গত জুন মাসে দেশে ৫৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত এবং ১ হাজার ৩২৩ জন আহত হয়েছেন। একই সময়ে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৫৯০টি দুর্ঘটনায় ৫১৩ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৩৬ জন আহত হন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য জানান। প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে রেলপথে ৫৩টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ৮ জন আহত হন। এছাড়া নৌপথে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৫ জন আহত হন। যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে। তবে সংগঠনটির দাবি, সব দুর্ঘটনার…
