Author: আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরাকে আরও এক মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ইরানের ব্যবহৃত বিস্ফোরকবোঝাই একটি ড্রোন নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ওই সেনার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন সেনা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর ফলে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৭ জন মার্কিন সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। সেন্টকমের এক বিবৃতিতে জানানো হয়, গত ১৮ জুলাই উত্তর ইরাকে ইরানের ড্রোন হামলার পর একটি অবিস্ফোরিত ড্রোন নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই এক মার্কিন সেনা নিহত হন। নতুন এই ঘটনার পর অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে সোমবার ভোরে ইরানের…
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের আট জেলায় স্বল্পমেয়াদি বা আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে কয়েকটি জেলার নদ-নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী দুই দিন দেশের রংপুর ও সিলেট বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে…
সালমনের পর এবার বিষ্ণোই গোষ্ঠীর টার্গেট আমির খান। সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতাকে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। তাদের দাবি, লাভ জিহাদকে প্রশ্রয় দিচ্ছেন আমির। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভয়েস নোটে বলা হয়েছে, ‘আমিরকে আর বরদাস্ত করা যাবে না।’ সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বার বিয়ে সেরেছেন আমির। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ তুলেছেন বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনের একাধিক নেতা। এবার সরাসরি বিষ্ণোই গোষ্ঠীর তরফেও হুমকি দেওয়া হল আমিরকে।
কক্সবাজারেরচকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা এবং পুনরুদ্ধারে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে চকরিয়া-সুন্দরবনকে সংরক্ষিত বন থেকে অবমুক্ত (ডি-রিজার্ভ) করার প্রজ্ঞাপন এবং বনভূমি পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অসাংবিধানিক, বেআইনি, স্বেচ্ছাচারী ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না—তা জানতে চেয়েছেন আদালত। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা জনস্বার্থমূলক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে বেলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশরাফ আলী। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রুমানা শারমিন। রুলে বলা হয়েছে, চকরিয়া-সুন্দরবনকে সংরক্ষিত বন থেকে অবমুক্ত করার বিভিন্ন প্রজ্ঞাপন এবং…
যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যত ভেঙে পড়েছে বলে দাবি করেছে ইরান। চুক্তি স্বাক্ষরের পরও যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকায় ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই; বরং ভয়ভীতি, আধিপত্যবাদ ও জবরদস্তিই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। শনিবার (১৮ জুলাই) রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোজতবা খামেনির পক্ষে পাঠ করা এক লিখিত বিবৃতিতে এসব বক্তব্য তুলে ধরা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও ‘গ্রেট শয়তান’ বারবার চুক্তি লঙ্ঘন করেছে। এতে আবারও প্রমাণ হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন।…
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা এবং এইচএসসি পরীক্ষাকে ঘিরে সৃষ্ট বিভিন্ন জটিলতার কারণে ফল প্রকাশের নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, নির্ধারিত ২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এইচএসসি পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়নি। তবে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো কাজ এগিয়ে নিচ্ছে। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য…
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবার স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার (২০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা আর্জেন্টিনা ফাইনালেও তাদের পরিচিত ৪-৪-২ ফরমেশনেই মাঠে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোলপোস্টের নিচে থাকবেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্তিনেজ। চার সদস্যের রক্ষণভাগে থাকতে পারেন নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকো। মাঝমাঠে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপরই থাকবে বলের নিয়ন্ত্রণ ও…
দেশের যেসব হাসপাতালে ময়নাতদন্ত করা হয়, সেখানে নারী মরদেহের ময়নাতদন্তের জন্য নারী ডোম নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনির উদ্দিন। আদেশের বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে দেশের ময়নাতদন্তকারী হাসপাতালগুলোতে অন্তত একজন করে নারী ডোম নিয়োগের আবেদন স্বাস্থ্য অধিদপ্তরে করেন আইনজীবী মনির উদ্দিন। আবেদনের কোনো সুরাহা না হওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। রিট আবেদনে বলা হয়, বাংলাদেশে ইসলামসহ বিভিন্ন ধর্মে নারীর মরদেহের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্ব…
বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে খুব একটা আগ্রহী নয় ফ্রান্স কিংবা ইংল্যান্ড—এমন মন্তব্য নতুন নয়। অনেকেই এই ম্যাচকে ‘অপ্রয়োজনীয়’ বলেও অভিহিত করেন। তবে শনিবার রাতে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটিকে সামনে রেখে উভয় দলই একাদশে একাধিক পরিবর্তনের পরিকল্পনা করছে। ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমপ নিশ্চিত করেছেন, তিনি শুরুর একাদশে পরিবর্তন আনবেন। এরপরই প্রশ্ন উঠেছে, দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন কি না। কারণ তিনি না খেললে গোল্ডেন বুট জয়ের পথে আরও এগিয়ে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে দেশমপ জানিয়েছেন, এমবাপ্পে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। যদিও ফ্রান্সের কোচ হিসেবে নিজের শেষ…
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুইজন মেট্রন ও পাঁচজন মহিলা কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। পালিয়ে যাওয়া বন্দির নাম রিম্পা (২১)। তিনি কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান বলে তদন্তে উঠে এসেছে। শনিবার (১৮ জুলাই) সকালে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার পর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শুক্রবার সংশ্লিষ্ট সাতজনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। কারা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায়…
