Author: বিনোদন ডেস্ক

দেব-শুভশ্রী জুটির সাত নম্বর সিনেমার ঘোষণার পর থেকেই দর্শক, অনুরাগীমহলের উন্মাদনা, কৌতূহলের পারদ তুঙ্গে। পুজোর পর্দায় ব্লকবাস্টার জুটির প্রেম-রোম্যান্স, মান-অভিমান থেকে তুখড় অ্যাকশন দেখার অপেক্ষায় দিন গুনছেন, বললেও অত্যুক্তি হয় না। বাকি আর মাত্র তিন মাস। দশ মাস আগে থেকে অগ্রিম বুকিংয়ের ঘোষণা করলেও দেব-শুভশ্রী এখনও পর্যন্ত নিজেদের সিনেমার আনুষ্ঠানিক নাম প্রকাশ্যে আনেননি। পোশাকিভাবে জুটির সাত নম্বর সিনেমা হিসেবে যদিও ‘দেশু ৭’ বলেই প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছেন, তবে ছবির গল্প থেকে চরিত্রদের নিয়ে দর্শকমহলে কৌতূহল উত্তরোত্তর বাড়ছে। কতদূর এগোল ছবির কাজ? জানার অপেক্ষায় ভক্তদের যখন চাতক পাখির দশা, তখন সেট থেকে ঝলক দেখালেন ‘ডিরেক্টর’ দেব। আজ্ঞে, অভিনয়, প্রযোজনার পাশাপাশি ‘দেশু…

Read More

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে প্রতিশোধমূলক হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন নাসর-২’-এর ১৭তম ধাপের অংশ হিসেবে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের মানববিহীন সারফেস ভেসেল (ইউএসভি) বা নৌ-ড্রোনের একটি ডিপোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় ডিপোটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং সেখানে থাকা বিপুলসংখ্যক নৌ-ড্রোনে আগুন ধরে যায়। একই বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রও হামলায় ধ্বংস হয়েছে। সংস্থাটির অভিযোগ, মার্কিন বাহিনী সামরিক লক্ষ্য নির্ধারণে কেন্দ্রটি ব্যবহার করত। তাদের ভাষ্য অনুযায়ী, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে…

Read More

বিশ্বকাপ ফাইনাল মানেই কৌশল, একাদশ, তারকাদের লড়াই আর কোটি ফুটবলপ্রেমীর উন্মাদনা। এবারও আর্জেন্টিনার লিওনেল মেসি ও স্পেনের লামিন ইয়ামালকে ঘিরে উত্তেজনার কমতি নেই। তবে ফাইনালের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে এক অদৃশ্য প্রতিপক্ষ—বিষাক্ত বায়ুদূষণ। রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। কিন্তু এরই মধ্যে কানাডার ভয়াবহ দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চল ঘন ধূসর কুয়াশায় ঢেকে গেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে নিউইয়র্ক প্রশাসন জরুরি স্বাস্থ্যসতর্কতা জারি করেছে। নগরবাসীকে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া, দৌড়ানো ও ব্যায়াম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের পাশাপাশি সুস্থ…

Read More

সকালের দিকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও ধীরে ধীরে রোদের দেখা মিলছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার (১৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক…

Read More

আগামী রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই মহারণ ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। বিশ্বকাপের ফাইনাল মানেই দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। এবারের ফাইনালও তার ব্যতিক্রম নয়। একদিকে বলের দখল, ধৈর্য ও নিখুঁত পাসিংনির্ভর স্পেন; অন্যদিকে গতি, তীব্রতা এবং শেষ মুহূর্তের বিধ্বংসী আক্রমণে প্রতিপক্ষকে চূর্ণ করে দেওয়ার ক্ষমতাসম্পন্ন আর্জেন্টিনা। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে মূলত মাঝমাঠের নিয়ন্ত্রণ কার হাতে থাকে, তার ওপর। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০…

Read More

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে আগামী ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে সব শিক্ষা বোর্ড সমন্বিতভাবে কাজ করছে। বোর্ড-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফল প্রক্রিয়াকরণের অধিকাংশ ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। অনুমোদন মিললেই ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে বর্তমানে ২০ জুলাই সম্ভাব্য তারিখ ধরে…

Read More

হরমুজ প্রণালি নিয়ে আবারও কঠোর অবস্থান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত শর্ত মেনে না নেওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধই থাকবে। একই সময়ে ইরানের বিভিন্ন শহরে নতুন করে হামলার খবরও পাওয়া গেছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি-নিয়া বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে ইরানের কর্তৃত্ব স্বীকৃত না হওয়া পর্যন্ত এই কৌশলগত নৌপথ খুলে দেওয়া হবে না। তিনি বলেন, গত মাসে হওয়া শান্তি-সংক্রান্ত কাঠামোগত সমঝোতার শর্তগুলো যুক্তরাষ্ট্রকে পুরোপুরি মেনে চলতে হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সব ধরনের ‘বৈরী কর্মকাণ্ড’ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নিয়মও মেনে নিতে হবে। আকরামি-নিয়া আরও বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান ইরানকে…

Read More

রাজধানীর উত্তরায় দূরপাল্লার একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে বিআরটি লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। পুলিশ জানায়, রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ বড় পর্দায় উপভোগ করে মোটরসাইকেলে টঙ্গীর বাসার উদ্দেশ্যে রওনা হন দুই সাংবাদিক। তারা বিআরটি লেন দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দূরপাল্লার বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই…

Read More

যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযান এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩৩ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪২ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০.০২ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন বুধবারও উভয় সূচক প্রায় ০.৩ শতাংশ বেড়েছিল। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক মাসের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বুধবার ইরানের কয়েকটি বন্দর এলাকায় পুনরায় নৌ-অবরোধ আরোপের পাশাপাশি দেশটির উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালানোর…

Read More

রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে আপাতত আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বুধবার রাত ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে তারা স্থান ত্যাগ করেন। আন্দোলনকারীদের পক্ষে ধানমণ্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।…

Read More