Author: নিজস্ব প্রতিবেদক
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ২০২০ সালে সংঘটিত বহুল আলোচিত গৃহবধূ গণধর্ষণ মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর চার আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হোসেন। তিনি জানান, গত ৮ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আদালত ১৪ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। নির্ধারিত দিনে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে চার আসামিকে খালাস দেওয়া হয়। মামলার নথি…
বিয়ের সময়ে ধার্যকৃত দেনমোহর আদায়ে আদালতের পদ্ধতি ও নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার। শুনানিকালে হাইকোর্ট বলেন, ধর্মীয় রীতি বাদ দিয়ে লোক দেখানো দেনমোহর ধার্য করতে গিয়েই যত সমস্যা হচ্ছে। এ বিষয়ে ইসলামী শরিয়াহ আইনের বাইরে যাওয়া যাবে না বলেও আদালত মন্তব্য করেন। এর আগে গত…
তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নৌ-অবরোধ পুনর্বহালের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ মাশুল আরোপের কথাও জানিয়েছেন তিনি। সোমবার দেওয়া এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খালিজ টাইমস জানিয়েছে, জুন মাসে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি এই উত্তেজনার কারণে হুমকির মুখে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার থেকে ইরান আঞ্চলিক কয়েকটি দেশে হামলা চালিয়েছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক ‘আগ্রাসনের’ জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি এবং ১২ জুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর…
চেক বাউন্স মামলায় কোর্টে হাজিরা দিলেন রাজপাল যাদব। সদ্য এই মামলায় তাঁকে ফের তিনমাসের জন্য জেল হেফাজতে যাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তবে রবিবার রাজপালের আইনজীবী জানিয়েছেন, বিচারক অভিনেতাকে আরও দু’মাস সময় দিয়েছেন। এর মধ্যে বকেয়া টাকা পরিশোধ করতে হবে রাজপালকে। ইতিমধ্যে আসল ৫ কোটি টাকার ৯০ শতাংশ শোধ করে দিয়েছেন রাজপাল। বাকি অর্থও তিনি শীঘ্রই শোধ করে দেবেন। উল্লেখ্য, ২০১০ সালে একটি ছবি তৈরির জন্য ঋণ নিয়েছিলেন রাজপাল। সেই টাকা শোধ করতে তিনি যে চেক জমা দিয়েছিলেন, তা বাউন্স করে। এর জন্য তাঁকে এ বছরের ফেব্রুয়ারি মাসে জেলেও যেতে হয়েছিল। তবে পরবর্তীতে জামিন পান তিনি। সম্প্রতি ফের তাঁকে জেলে যাওয়ার…
পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে অর্থনৈতিক সংস্কার, আর্থিক খাতের উন্নয়ন এবং নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের আর্থিক খাতে চলমান সংস্কার, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি এবং সরকারের নেওয়া বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগ নিয়ে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। তবে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি বৈঠকের আলোচনায় আসেনি। তিনি বলেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা সন্তোষজনক পর্যায়ে রয়েছে। সংস্থাটির…
দেশের শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) নতুন করে যুক্ত হচ্ছে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’। আগামী ১ আগস্ট ২০২৬ থেকে এ কার্যক্রম শুরু হবে। এদিন থেকে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, শিশুদের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতেই জাতীয় টিকাদান কর্মসূচিতে টাইফয়েডের এই টিকা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে শিশুদের এই টিকা দেওয়া হবে। প্রতিটি শিশুকে বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশের মাংসপেশিতে শূন্য…
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। ঝালকাঠি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাপস কুমার শীলের সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জনসংখ্যা সুষমকরণ এবং তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ আগামী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই সভায়…
টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে জেলার চার উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে মৌলভীবাজার সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার ২৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রায় ১০ হাজার পরিবারের অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানিতে নিম্নাঞ্চল এখনো তলিয়ে রয়েছে। টানা বৃষ্টি ও ঢলের কারণে আমনের বীজতলা, আউশ ধানের ক্ষেত, শীতকালীন সবজি ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায়…
পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পটিয়ায় কর্মরত পত্রিকার হকারদের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হকারদের পাশে দাঁড়াতে ক্লাব এই মানবিক উদ্যোগ গ্রহণ করে। সোমবার দুপুরে পটিয়া পৌর সদরের ‘নোঙ্গর’ রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে হকারদের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জামান আবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম তোহা। প্রধান অতিথির বক্তব্যে এ.টি.এম তোহা বলেন, হকাররা সংবাদপত্র এবং সাংবাদিকদের একই পরিবারের সদস্য। চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অন্যান্য পেশাজীবীদের…
ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে মাত্র আট দিনেই ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো (Euromomo)-এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ উদ্বেগজনক তথ্য। রোববার (১২ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষ সপ্তাহে আঘাত হানা এই তাপপ্রবাহ জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। ইউরোমোমো, যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যরাষ্ট্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় পরিচালিত একটি পর্যবেক্ষণ সংস্থা, জানিয়েছে—গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত সময়ে ইইউভুক্ত দেশগুলোতে অতিরিক্ত তাপমাত্রার কারণে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তার বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, হৃদ্যন্ত্রের…
