Author: আন্তর্জাতিক ডেস্ক

হরমুজে ভারতীয় নাবিকবাহী জাহাজে ইরানের হামলাকে কেন্দ্র করে ফের যুদ্ধের আগুন লাগল মধ্যপ্রাচ্যে। রবিবার ইরানের কেশম, সিরিক, বন্দর আব্বাস, জাস্ক, বুশেহর-সহ ১৪০টি জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আমেরিকা। এর জবাবে গোটা মধ্যপ্রাচ্যে এলোপাথাড়ি হামলা শুরু করল ইরান। সোমবার কুয়েত, বাহরিনের একের পর এক মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এই হামলায় মধ্যপ্রাচ্যে আমেরিকার পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, গোলাবারুদের ডিপো এবং ড্রোনঅবকাঠামোকে কার্যত ধ্বংস হয়েছে।

Read More

‘ছাভা’ ছবির সাফল্যের পর পরিচালক লক্ষ্মণ উতেকর এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ইঠা’ নিয়ে। শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবির প্রচার পর্ব চলছে পুরোদমে। শোনা যাচ্ছে, এরপর লক্ষ্মণ কাজ করবেন অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে। ইতিমধ্যে হৃতিককে ছবির প্রস্তাব দিয়েছেন পরিচালক। সূত্রের খবর,হৃতিক অবশ্য কিছুই নিশ্চিত করেননি। ‘কৃষ ৪’ ছবির প্রি প্রোডাকশন নিয়েই বর্তমানে ভাবনা চিন্তা করছেন অভিনেতা। এই ছবির হাত ধরেই পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে তাঁর। সে কারণে আপাতত ‘কৃষ ৪’ নিয়েই মগ্ন থাকতে চান তিনি। নতুন ছবির বিষয়ে অভিনেতা এখনও সিদ্ধান্ত নেননি। পাশাপাশি লক্ষ্মণ হৃতিককে কী ধরনের চরিত্রে ভেবেছেন, তা জানা যায়নি। হৃতিক কি লক্ষ্মণের প্রস্তাব গ্রহণ করবেন, এ বছরের…

Read More

ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শেষ বাঁশি বাজার পর নীরবে মাঠ ছেড়েছিলেন নরওয়ের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার। স্কোরবোর্ড বলছিল, ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভাইকিংরা। কিন্তু সেই নীরব প্রস্থানের আড়ালেই ছিল একটি দেশের নতুন স্বপ্ন, একটি প্রজন্মের আত্মবিশ্বাস এবং একজন ফুটবলারের আরও পরিণত হয়ে ওঠার গল্প। বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই আরলিং হালান্ড প্রমাণ করেছেন, তিনি শুধু ক্লাব ফুটবলের গোলমেশিন নন; বড় মঞ্চেও সমান কার্যকর। ছয় ম্যাচে সাত গোল করে তিনি ছিলেন টুর্নামেন্টের অন্যতম সফল স্ট্রাইকার। তার দুর্দান্ত পারফরম্যান্সে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। এই অভিযানে নরওয়ে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকেও। সেই ঐতিহাসিক…

Read More

দেশজুড়ে টানা বৃষ্টিতে ১১ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার মধ্যেই দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার…

Read More

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। ফল প্রকাশের মাধ্যমে সারা দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমেই ফলাফল দেখতে পারবে। অনলাইনে ফল জানতে আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করে…

Read More

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারের পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্বও সফলতার সঙ্গে পালন…

Read More

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তাকে দেশে আনা সম্ভব হলে প্রচলিত আইন অনুযায়ী সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে। এছাড়া সংশ্লিষ্ট মামলায় তার জামিন পাওয়ারও কোনো সুযোগ নেই। আমিনুল ইসলাম আরও বলেন, নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দেশের সর্বোচ্চ আদালত। তিনি জানান, ১৯৭৫ সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা…

Read More

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই টানা বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। রোববার ভোর ৫টার পর থেকেই শুরু হওয়া ঝুম বৃষ্টি থেমে থেমে অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ তৈরি করেছে। রাজধানীর মিরপুর, মতিঝিল, নয়াপল্টনসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে অনেক সড়ক ডুবে গেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে অনেক সড়কে যানবাহনের গতিও কমে গেছে। শুধু রাজধানী নয়, গত কয়েক দিন ধরেই…

Read More

কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এবং প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ সময় চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি। রোববার সকাল ১০টার দিকে হাতিটির মৃত্যু হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন জানান, পাহাড় থেকে পড়ে হাতিটির মেরুদণ্ড ভেঙে যায় এবং পেটে গুরুতর আঘাত লাগে। বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি। এর আগে শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া…

Read More

হুলিয়ান আলভারেজের দুর্দান্ত দূরপাল্লার গোলে নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ মুহূর্তে লাউতারো মার্তিনেজ আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানের জয়টি স্বস্তিদায়ক দেখালেও পুরো ম্যাচজুড়ে সুইজারল্যান্ড কঠিন প্রতিরোধ গড়ে তোলে। ম্যাচের শুরুতেই লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে আলেক্সিস মাক আলিস্টার গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে দান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। এরপর অতিরিক্ত সময়ে আলভারেজের অসাধারণ গোল এবং যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোল আর্জেন্টিনার জয় নিশ্চিত করে। আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিতব্য সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। এই ম্যাচে লিওনেল…

Read More