Author: স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের ট্রফি এবার আর হাতে ওঠেনি। স্পেনের কাছে ফাইনালে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ম্যাচ শেষে লিওনেল মেসির চোখে ছিল হতাশার ছাপ, সতীর্থদের মুখেও ছিল নীরবতা। কিন্তু বিশ্বকাপের সমাপ্তির পর সামনে এসেছে এমন একটি গল্প, যা আবারও মনে করিয়ে দিয়েছে—মেসি শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন, তিনি একজন অসাধারণ মানুষও। আর্জেন্টাইন সাংবাদিক ইয়ানিনা লাতোর প্রকাশ করা তথ্য অনুযায়ী, কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার পরিবারের চার সদস্যের জন্য বিশ্বকাপ ফাইনালের টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি। আর্থিক সংকটের কারণে তাদের পক্ষে স্টেডিয়ামে বসে ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনাল উপভোগ করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে কোনো প্রচার-প্রচারণা ছাড়াই নিজের…

Read More

ইরান-আমেরিকা যুদ্ধ থামাতে সম্প্রতি পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তারই সুযোগ নিয়ে এবার ট্রাম্পের দেশে কাছে কার্যত ‘ভিক্ষা’ চাইল ইসলামাবাদ। ওয়াশিংটনের কাছে শাহবাজ শরিফ সরকার এক হাজার কোটি ডলারের দ্বিপাক্ষিক ‘এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন সাপোর্ট ফেসিলিটি’র আরজি জানিয়েছে। সেটির মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর। মার্কিন কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্টের কাছে এই আবেদন রেখেছেন পাক অর্থমন্ত্রী মহম্মদ আওরঙ্গজেব। চলতি সপ্তাহে এবিষয়ে দু’জনে বৈঠকও করেন। সেখানে দ্বিপাক্ষিক স্তরে আর্থিক সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদিত হলে অর্থ সংকটে বিধ্বস্ত পাকিস্তানের অর্থনীতি অনেকটাই স্বস্তি পাবে। যদিও এখন পর্যন্ত এবিষয়ে কোনো বিবৃতি দেয়নি দুই দেশ।

Read More

মন থেকে আপনাদের পাশে আছি।’ দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদী পড়ুয়াদের সমর্থনে ঠিক এমনই বার্তা দিলেন অভিনেতা অনুপম খের। তাঁর ভিডিও বার্তায় স্পষ্ট যে নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও তার বিরোধিতায় পড়ুয়াদের আন্দোলন তাঁকেও নাড়িয়ে দিয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি ২০ জুলাই ‘যন্তরমন্তর চলো’ কর্মসূচিতে পড়ুয়াদের উপর হিংসার ঘটনায় হতাশা ব্যক্ত করেন। বলেন, ‘প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের প্রতিবাদের সেই ভিডিও দেখে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। শুধুমাত্র নিজেদের দাবি পেশ করতে গিয়ে আপনাদের সঙ্গে যা হয়েছে, তা কোনো পড়ুয়ার সঙ্গেই হওয়া উচিত নয়। আমিও একসময় ছাত্র ছিলাম আর আমিও কর্তৃপক্ষের কাছে অনেক প্রশ্ন করেছি। তাই আমি বুঝি যে, আপনারা কেন এতটা অস্থির,…

Read More

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার মাঠের নৈপুণ্যের জন্য নয়, বরং নিজের নতুন চেহারার কারণে। বিশ্বকাপ শেষে ছুটিতে দেশে ফিরে মুখাবয়বে পরিবর্তন এনে নতুন লুকে হাজির হয়েছেন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। সম্প্রতি প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, ভিনিসিয়ুসের চোয়াল ও থুতনির গঠন আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট ও ধারালো দেখাচ্ছে। এতে অনেক ভক্তই প্রথম দেখায় তাকে চিনতে পারেননি। সামাজিক মাধ্যমে কেউ নতুন লুকের প্রশংসা করেছেন, আবার কেউ বিস্ময় প্রকাশ করে বলেছেন, এটি যেন একেবারেই অন্য একজন ভিনিসিয়ুস। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে অবস্থানকালে তিনি ‘চিন হারমোনাইজেশন’…

Read More

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর বিক্ষোভ আরও তীব্র হয়েছে। আন্দোলনের মুখে বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করছে। এমন পরিস্থিতিতে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার ধারাবাহিকভাবে…

Read More

গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে আবারও জোরালো হয়েছে পদত্যাগের আলোচনা। দীর্ঘদিন ধরেই তার পদত্যাগ বা অপসারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন থাকলেও এবার তা বাস্তবে রূপ নিতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে ইঙ্গিত মিলেছে। বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মানজনকভাবে দায়িত্ব ছেড়ে দিতে চান। সূত্রটির দাবি, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক জটিলতায় ভুগছেন এবং সেই কারণেই পদত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা আগের মতো নেই। তিনি ওপেন হার্ট সার্জারি করিয়েছেন এবং সব সময়ই সম্মানজনকভাবে দায়িত্ব থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সরকারও বিষয়টি বিবেচনা করছে বলে…

Read More

বাবার কবরের মাটি তখনও শুকায়নি। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারানোর শোক বুকে নিয়েই রাতে কর্মস্থলে ছুটতে হয়েছিল ইসমাইল ইকনকে। কারণ, পরিবারের দায়িত্ব তার কাঁধে। অথচ পরদিনই ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া সেই তরুণের সংগ্রামের গল্প এবার পৌঁছে গেছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে। বাগেরহাটের এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন। তিনি ইকনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরীক্ষাকালীন সময়ে যাতে তাকে আর জীবিকার জন্য চাকরি করতে না হয়, সে জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার নির্দেশ দিয়েছেন। বুধবার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারহান ইশতিয়াক ফোন করে ইকনকে এ সিদ্ধান্তের কথা…

Read More

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে দুপুর পৌনে ১টার দিকে তাকে আদালতের এজলাসে তোলা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার (২১…

Read More

বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে। তবে স্থগিত পরীক্ষাগুলো নতুন রুটিন অনুযায়ী পরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, ওইদিন (২৭ জুলাই) থেকে রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত পরীক্ষার পর স্থগিত পরীক্ষাগুলো হবে। বোর্ড জানায়, বিজ্ঞান বিভাগের যারা পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবে। এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

Read More

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে আগামী ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন করে আগামী ৩০ আগস্ট প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ তদন্তের ইতিহাস গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম ঢাকার আদালতে হত্যা মামলাটি দায়ের করেন। ১৯৯৬ সালের…

Read More