আর্থিক প্রতারণার মামলায় অভিনেতা ও পশ্চিমবঙ্গের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করেছেন কলকাতা হাইকোর্ট। ১৫ লাখ টাকা নিয়েও সিনেমায় অভিনয় না করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়।
অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে ‘তৃণা ফিল্মস’ নামে একটি প্রযোজনা সংস্থার সিনেমায় অভিনয়ের কথা ছিল সোহমের। এ জন্য ব্যবসায়ী তরুণ দাসের কাছ থেকে ১৫ লাখ টাকা নেন তিনি। তবে পরে সিনেমাটিতে অভিনয় করেননি। টাকা ফেরত চাওয়া হলে তা দিতেও অস্বীকার করেন বলে অভিযোগ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এরপর আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সোহম। বুধবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দেন। এ বিষয়ে সোহমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

