Author: নিজস্ব প্রতিবেদক
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছেছেন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে যান। সেখানে পৌঁছানোর পর তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। বঙ্গভবনে যোগ দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে তাঁর আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রমের যাত্রা শুরু হলো। এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর গত রোববার সকালে তিনি সাভারের…
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পক্ষে নিয়োজিত আইনজীবী এস এম আবুল কালাম আজাদ। এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৫ জুলাই রায় ঘোষণার জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছিলেন আদালত। আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় নাম আসার পর ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই বছরের মার্চে তাঁকে জিজ্ঞাসাবাদের…
জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচারকে কেন্দ্র করে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)। জেএমএর পূর্বাভাস অনুযায়ী, ভূমিকম্পের প্রভাবে উপকূলীয় এলাকায় সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। এ কারণে উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। প্রাথমিকভাবে এ…
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে এলএনজি সরবরাহসহ জ্বালানি খাতে সহযোগিতার অনুরোধ জানানো হয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, প্রধানমন্ত্রী সোমবার আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠান। মঙ্গলবার প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন মালয়েশিয়ায় চিঠিটি হস্তান্তর করেন। প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করা যায়, তা দ্রুত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। এলএনজি সরবরাহের পাশাপাশি…
ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে আবারও একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শনিবার এমভি এজিএন রাগনার নামে একটি জাহাজে হামলার পর চার ভারতীয় নাবিকের মধ্যে দুজন নিখোঁজ হয়েছেন। অপর দুই ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। নিখোঁজদের উদ্ধারে জোর তল্লাশি চলছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানায়, জাহাজে থাকা চার ভারতীয় নাবিকের মধ্যে দুজন নিরাপদে আছেন। নিখোঁজ অপর দুই নাবিকের বিষয়ে সর্বশেষ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। হামলার কারণ এখনো স্পষ্ট নয়। কে বা কারা এ হামলা চালিয়েছে, তাও নিশ্চিত হওয়া যায়নি। কৃষ্ণসাগর তীরবর্তী ইউক্রেনের প্রধান বন্দর ওডেসা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই…
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নায়গন’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। বৃহস্পতিবার দুর্দান্ত ওপেনিংয়ের পর শুক্রবার আয়ে কিছুটা ভাটা পড়লেও সপ্তাহান্তে আবারও ঘুরে দাঁড়িয়েছে ছবিটি। শনি ও রবিবার দর্শকদের ব্যাপক সাড়ায় দেশ-বিদেশে আয়ের গতি আরও বেড়েছে। প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে ভারতে ছবিটি প্রায় ২৮.৫০ কোটি টাকা আয় করেছে। প্রথম দিনে আয় ছিল ৪২.৭০ কোটি টাকা, আর দ্বিতীয় দিনে ২১.১৫ কোটি টাকা। ফলে তিন দিনে ভারতের মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৭৪.৪৪ কোটি টাকা, আর গ্রস আয় পৌঁছেছে ৮৭.৫০ কোটি টাকায়। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার মিলিয়ে ‘জন নায়গন’-এর বিশ্বব্যাপী মোট গ্রস আয় ইতোমধ্যে ১৭১.৮৪ কোটি…
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। সংঘাত আপাতত থেমে যাওয়ার ইঙ্গিত মিলতেই সোমবার (২৭ জুলাই) এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৫ শতাংশের বেশি কমে যায়। কয়েক সপ্তাহ ধরে চলা পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার পর দুই দেশই আপাতত সামরিক তৎপরতা কমিয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। এশিয়ার লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি নেমে আসে ৯১ দশমিক ৮৭ ডলারে। এর আগে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। তবে মধ্যস্থতাকারীদের উদ্যোগে কূটনৈতিক আলোচনা এগোচ্ছে—এমন খবর প্রকাশের পর…
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের পাঁচটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে তিনটি যানবাহনে সজোরে ধাক্কা দিয়েছে। এতে একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার মনোয়ার হোসেন পাটোয়ারী এবং বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মালেক শেখ। তারা দুজনই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি তেলবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় পেছনের পাঁচটি বগি মূল ট্রেন থেকে…
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান। মামলাটির শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন নয়জন আসামি। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল…
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১০ আগস্ট একযোগে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক। সোমবার (২৭ জুলাই) তিনি ফল প্রকাশের নতুন তারিখ নিশ্চিত করেন। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নির্ধারিত সময়ে অর্থাৎ ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে ফল প্রকাশের প্রস্তুতি…
