সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী আটকা পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিল অব্যাহত থাকতে পারে।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার সাতটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া বাতিল হয়েছে ৫৯টি ট্রানজিট ফ্লাইট। এর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, সালাম এয়ারের সাতটি, কাতার এয়ারওয়েজের সাতটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার দুটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

