Author: বিনোদন ডেস্ক
‘যুব সমাজ আমাদের ভবিষ্যৎ। তাঁদের কথা আন্তরিকতা আর সহমর্মিতার সঙ্গে শোনা উচিত।’ শুক্রবার যুবসমাজের প্রতিবাদকে সমর্থন করে লিখলেন অভিনেতা তথা এনসিপিআই সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘গত কয়েকদিন ধরে আমি দেশের অসংখ্য তরুণ ছাত্রছাত্রীর কণ্ঠস্বর শুনছি, তাঁরা নিজেদের কথা শোনানোর জন্য রাস্তায় নেমেছে। আমি আন্তরিকভাবে চাই, ভারত সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসুন। তাঁদের সমস্যাগুলি মন দিয়ে শুনুন। দ্রুত সমাধান হোক।’ ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন। তিনি লিখেছেন, ‘সংবিধানের উপর আস্থা কীভাবে রাখতে হয় ও সেইমতো কাজ করতে হয়, তা শিখলাম। আমি কেবল ভাবছি, এই ছেলেমেয়েরা কতটা সাহসী। কতটা অদম্য, দৃঢ়চেতা। ওঁদের কাছ থেকে কত…
সংঘর্ষবিরতি অতীত। গত কয়েকদিন ধরে আবারও উত্তেজনার পারদ চড়ছে পশ্চিম এশিয়ায়। শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল বাহরিনে অবস্থিত আমাজনের ডেটা সেন্টারে। ইরানের এক সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন সংস্থা আমাজনের ডেটা সেন্টার বিল্ডিং লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। আমেরিকার শিশু-নিধনকারী সেনাকে গোয়েন্দা তথ্য দেওয়ার ক্ষেত্রে এই সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও আমাজন কর্তৃপক্ষ বা বাহরিনের তরফে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বৃহস্পতিবারও একটি ডেটা সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে আইআরজিসি। বাহরিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেশ কয়েকটি ইরানি ড্রোন গুলি করে নামিয়েছে তাঁরা। এদিকে, উত্তর ইরাকের একটি মার্কিন সেনাছাউনি লক্ষ্য করে…
উত্তর-পশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্তসংলগ্ন একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ গাড়িবোমা হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে সেনাসদস্য, পুলিশ কর্মকর্তা এবং হামলাকারী মিলিয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলার একটি নিরাপত্তা চৌকিতে এ হামলার ঘটনা ঘটে। আফগান সীমান্তবর্তী এই অঞ্চল দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার কারণে অস্থির। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন ১২ জন সেনাসদস্য, দুইজন পুলিশ কর্মকর্তা এবং একজন বন বিভাগের কর্মকর্তা। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে আরও ১২ জন হামলাকারী নিহত হয়েছেন।…
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে নানা আলোচনা। বিভিন্ন মহলে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় থাকলেও বিএনপি নিজেদের দলীয় নেতৃত্ব থেকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে আগ্রহী বলে জানা গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দলটির নীতি-নির্ধারণী ফোরামের আলোচনার পর। বিএনপির শীর্ষ নেতাদের মতে, রাষ্ট্রপতি পদে এমন একজনকে বেছে নেওয়া উচিত, যিনি গ্রহণযোগ্য, নৈতিকতাসম্পন্ন এবং দলের প্রতি বিশ্বস্ত। বর্তমানে সংবিধানের বিদ্যমান কাঠামো অনুযায়ীই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা। অর্থাৎ জাতীয়…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্র স্পিকারের কাছে হস্তান্তর করেন। পরে স্পিকার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি।” তিনি জানান, পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তার গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। অসুস্থতার কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। স্পিকার আরও বলেন,…
দীর্ঘদিনের রাজনৈতিক আলোচনা ও জল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রের দাবি, রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক চাপ ছিল না। ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ-সংক্রান্ত বিষয়েই এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার…
কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় রাজধানীজুড়ে তীব্র সিএনজি সংকট দেখা দিয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্যমতে, এ ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। কোথাও কোথাও রাত থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই গ্যাস পাচ্ছেন না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব ও অন্যান্য যানবাহনের চালকরা। পাশাপাশি দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও। চালকদের অভিযোগ, সকাল ৬টা থেকে…
নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণের সামনে যে অঙ্গীকার করেছে, সরকার তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে গণতন্ত্র নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তবে বাংলাদেশে সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের প্রতি জবাবদিহিতার নীতিতে বিশ্বাস করে। জনগণের কাছে দায়বদ্ধ থেকেই সরকার রাষ্ট্র পরিচালনা করছে। বিশ্বের…
রাজধানীর বাজারে মাংস, ব্রয়লার মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল থাকলেও বেড়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ মাছের দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাড়তি দামে নতুন করে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম রয়েছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। এছাড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের বাজারে প্রায় সব ধরনের মাছের…
ভারতের রাজধানী দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় পাকিস্তানভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের সম্পৃক্ততার অভিযোগ করেছে দিল্লি পুলিশ। তাদের দাবি, আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ও সহিংসতা উসকে দিতে পাকিস্তান থেকে সমন্বিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ৪০০টি পাকিস্তান-সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আন্দোলন ঘিরে উসকানিমূলক পোস্ট ছড়িয়ে সক্রিয় ছিল। এর মধ্যে প্রায় ১০০টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেগুলো মূলত তরুণ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও উত্তেজনাপূর্ণ কনটেন্ট প্রচার করেছে বলে অভিযোগ। পুলিশের দাবি, ইনস্টাগ্রামের অ্যালগরিদম ব্যবহার করে আন্দোলনরত শিক্ষার্থীদের ফিডে উসকানিমূলক পোস্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে আন্দোলনকে আরও সহিংস রূপ দেওয়ার পরিকল্পনা ছিল বলে…
