Author: আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সম্ভাব্য সুনামির আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হলেও পরে সতর্কতা প্রত্যাহার করা হয়। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। কেন্দ্র ছিল মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। বিএমকেজি জানায়, পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি পর্যালোচনা করে তা প্রত্যাহার করা হয়। এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Read More

কুমিল্লার ঐতিহ্যবাহী মিষ্টির প্রতিষ্ঠান মাতৃভান্ডারের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে রসমালাই তৈরির অভিযোগ উঠেছে। কারখানার মেঝেতে কাদা ও ময়লা জমে থাকলেও সেখানেই চলছে রসমালাইসহ বিভিন্ন মিষ্টান্ন উৎপাদন। সম্প্রতি কারখানাটিতে গিয়ে দেখা যায়, মিষ্টি তৈরির কাজে নিয়োজিত কারিগরদের গায়ে নেই এপ্রোন বা প্রয়োজনীয় সুরক্ষা পোশাক। অনেকেই খালি হাতে কাজ করছেন; মাথায়ও নেই হেডকভার। একই সঙ্গে উৎপাদনস্থলের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে। খাদ্য তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজে এমন পরিবেশ ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সচেতন ভোক্তাদের দাবি, কারখানায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত নজরদারি করতে হবে। ঐতিহ্যবাহী মাতৃভান্ডারের সুনাম ও ভোক্তাদের নিরাপত্তা রক্ষায় পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন এবং কারিগরদের প্রয়োজনীয়…

Read More

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)-এর পরিচয় জানা গেছে। তারা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, কারখানা থেকে ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে আশপাশের খালে জেলেরা নৌকা নিয়ে যেতে পারেননি। শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের উদ্ধার করে…

Read More

চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের লালদিঘী পূর্ব করপোরেট শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ কামরুল ইসলাম (৪১) এবং জাফর উল্লাহ তানভীর (২৫)। পুলিশ জানায়, এক হাজার টাকার বান্ডেলে ১০০ টাকা বা ছোট নোট রেখে ভল্টে জমা দিয়ে মনগড়া হিসাব দেখাতেন কামরুল। গত ৯ আগস্ট হিসাব মেলাতে গিয়ে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি ধরা পড়ে। পুলিশের দাবি, আত্মসাতের অর্থ দিয়ে হাটহাজারীতে ‘ইশরাত অ্যাগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলা হয়েছে। সেখানে ৫০-৬০টি গরু রয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করেছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো…

Read More

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের গ্ল্যামারাস ইমেজ ভাঙতে চেয়েছিলেন নির্মাতা সুভাষ ঘাই। ১৯৯৯ সালের সিনেমা ‘তাল’-এ ‘মানসী’ চরিত্রের প্রয়োজনে তিনি ঐশ্বরিয়াকে প্রচলিত ইমেজ থেকে বের করে আনতে চেয়েছিলেন। ‘তাল’-এর ২৭ বছর পূর্তি উপলক্ষে সুভাষ ঘাই জানান, তখন ঐশ্বরিয়া ছিলেন বলিউডের অন্যতম গ্ল্যামারাস মুখ। তাই চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে সিনেমার প্রথম এক ঘণ্টায় তাকে কোনো মেকআপ ছাড়াই পর্দায় হাজির করা হয়। পরিচালকের এমন সিদ্ধান্তে ঐশ্বরিয়াও সম্মতি দিয়েছিলেন। সুভাষ ঘাইয়ের মতে, চরিত্রের প্রয়োজনে অভিনেতার প্রচলিত ইমেজ ভাঙা জরুরি।

Read More

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আলজাজিরা জানায়, জিজান অঞ্চলে শোধনাগারটিতে হামলা চালানো হয়। এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করে হুতিরা জানায়, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাবেই এ হামলা চালানো হয়েছে।

Read More

দেশের ১০ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজবাড়ী, গাইবান্ধা, নেত্রকোনা, নওগাঁ, কক্সবাজার, মাগুরা, ফেনী, কুমিল্লা, যশোর ও নড়াইলে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী, পথচারী, নছিমনচালক, যাত্রী ও শিশুও রয়েছে। রাজবাড়ী: রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ব্রিজ এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ পরামাণিক (৩৫) নিহত হন। গাইবান্ধা: সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় আনজুয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সড়কের পাশে বসে থাকা অবস্থায় তাকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। নেত্রকোনা: পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নওগাঁ: পত্নীতলায়…

Read More

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার মুখে ছয় মাসের চিকিৎসা শেষে নেপালে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবা। বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন। রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে শত শত সমর্থক তাকে স্বাগত জানান। নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানান, দেউবার বিরুদ্ধে অর্থ পাচার তদন্ত চলছে এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সরকার গত এপ্রিলে দেউবা ও তার স্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে দেউবা শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। গত বছরের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে দুর্নীতি ও অর্থনৈতিক সংকটবিরোধী ব্যাপক বিক্ষোভে দেউবার বাড়িতেও…

Read More

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন হবে বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর। ইরাক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক স্টেট (আইএস)বিরোধী আন্তর্জাতিক জোটের সামরিক অভিযান শেষ পর্যায়ে থাকায় উভয় দেশের সম্মতিতে সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ১ অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনা থাকবে না। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতন ঘটাতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের মাধ্যমে ইরাকে মার্কিন সেনা মোতায়েন শুরু হয়। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে দেশটিতে বিভিন্ন মেয়াদে মার্কিন সামরিক উপস্থিতি বজায় ছিল।

Read More

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি সূত্র জানায়, তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি জমা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে। অপর দুটি জমা পড়েছে কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় পদটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ইসির তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Read More