Author: আন্তর্জাতিক ডেস্ক

ইরানের তিন বৈমানিককে কাতার গোপনে আটক করে রেখেছে—তেহরানের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, তাদের হেফাজতে কোনো জীবিত ইরানি বৈমানিক নেই। এর আগে ইরান দাবি করে, গত মার্চে দুটি সুখই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তিন বৈমানিক—জাওয়াদ সালেহি, আবদুল মজিদ দাশতিয়ান ও ইমরান বেহরাভশিয়ানকে জীবিত আটক করে কাতার। ছয় মাস ধরে তাঁদের বন্দি রাখা হলেও পরিবার বা কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করে তেহরান। তবে কাতারের দাবি, অননুমোদিতভাবে দেশটির আকাশসীমা লঙ্ঘনের পর বিমানগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। সতর্কবার্তায় সাড়া না পাওয়ায় কাতারি বাহিনী পাল্টা ব্যবস্থা নেয়। পরে অনুসন্ধানে একজন…

Read More

রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। আহত চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও যাত্রী সুমন চাকমা (৪৫) রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাওয়ার সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে আরও…

Read More

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া। আগামী সোমবার ফর্টিস ফুটবল একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘পিলো চিপস ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগ (ডিআইসিএল)’-এর গ্র্যান্ড ফাইনাল। বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই আর্জেন্টাইন তারকা। ৩৬টি স্কুল দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা। তরুণদের ফুটবলে উৎসাহিত করা ও তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশই এ আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশ সফরে ক্যানিজিয়া ফর্টিস ফুটবল একাডেমি পরিদর্শন করবেন এবং উদীয়মান ফুটবলারদের জন্য একাডেমির সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

Read More

বর্তমানে বিশ্বে ছোট-বড় মিলিয়ে অসংখ্য যুদ্ধ ও সশস্ত্র সংঘাত চলছে। এতে মনে হতে পারে, যুদ্ধ বুঝি মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ইতিহাস বলছে, সব সময় এমন ছিল না। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ ইয়ান মরিসের মতে, মানব ইতিহাসের প্রায় ৯৯ শতাংশ সময় কোনো রাষ্ট্র বা সরকারই ছিল না। ফলে তখন রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যুদ্ধও ছিল না। তবে মানুষে মানুষে সংঘাত ও সহিংসতা ছিল। কৃষির প্রচলনের আগে মানুষ ছোট ছোট দলে যাযাবর জীবন কাটাত। প্রত্নতাত্ত্বিক প্রমাণে সে সময় বড় সংঘাতের চিহ্ন খুব কম পাওয়া যায়। তবে কেনিয়ার নাটারুকে প্রায় ১০ হাজার বছর আগের ২৭টি কঙ্কাল এবং সুদানের জেবেল সাহাবায় প্রায় ১৩ হাজার বছর আগের…

Read More

হৃতিক রোশন ও সাবা আজাদের সম্পর্ক নিয়ে ফের শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ডেটিং অ্যাপের স্ক্রিনশটকে কেন্দ্র করেই নতুন করে তৈরি হয়েছে এই জল্পনা। ভাইরাল স্ক্রিনশটে হৃতিকের ছবি, বয়স ও ইনস্টাগ্রাম হ্যান্ডল ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেখানে তাঁকে অভিনেতা, প্রযোজক ও উদ্যোগপতি হিসেবে পরিচয় দেওয়া হয়েছে এবং অবস্থান উল্লেখ করা হয়েছে মুম্বই। তবে প্রোফাইলটি সত্যিই হৃতিকের কি না, তা নিশ্চিত নয়। ফলে শুধু এই স্ক্রিনশটের ভিত্তিতে তিনি নতুন করে ডেটিং অ্যাপে যুক্ত হয়েছেন বা সাবার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে—এমন দাবি করার মতো নির্ভরযোগ্য প্রমাণ নেই। ২০২১ সাল থেকে হৃতিক ও সাবার সম্পর্কের খবর…

Read More

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। নতুন মনোনীত নেতারা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ। শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। অন্য তিন নেতা দলের চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি আশা করে, নতুন মনোনীত নেতারা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।…

Read More

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, নিজেদের প্রাপ্য টাকা পেতে শিক্ষকদের ঘুষ দিতে হলে বা দপ্তরে দপ্তরে ঘুরে হয়রানির শিকার হতে হলে তা শুধু শিক্ষকদের জন্য নয়, পুরো জাতির জন্য দীনতা-হীনতার বিষয়। প্রধানমন্ত্রী বলেন, নীতি, নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেওয়া শিক্ষকরা যেন নিজেদের প্রাপ্য অর্থ পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে তিনি জানান, ২০২২ সালের পর দীর্ঘ চার বছর অপেক্ষার পর বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত ৭০…

Read More

আশি পেরিয়েছে বয়স। জীবনের শেষ সময়ে যেখানে নিরাপদ আশ্রয়ে নিশ্চিন্তে থাকার কথা, সেখানে নিজের ঘরেই নিরাপদ নন সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বৃদ্ধা ছকিনা। জীর্ণশীর্ণ মাচার ওপর তাঁর ঘর। বৃষ্টি হলেই চাল দিয়ে পানি পড়ে, আর ঝড় উঠলে নড়বড়ে কাঠামো ভেঙে পড়ার আতঙ্কে থাকতে হয়। তাই কালো মেঘ দেখলেই ছকিনার মনে প্রশ্ন জাগে—‘আজ রাতে কোথায় থাকব?’ ঝড়-বৃষ্টির সময় নিজের ঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয় তাঁকে। নদীভাঙনকবলিত এই এলাকায় ছকিনার মতো অসহায় মানুষের দুর্ভোগ আরও বেশি। এলাকাবাসীর দাবি, ছকিনার বড় কোনো চাওয়া নেই। শুধু চান মাথার ওপর একটি মজবুত ছাদ, যেখানে ঝড়-বৃষ্টির রাতে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হবে না।…

Read More

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন প্রেআসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে এক রাজনৈতিক সমাবেশে তিনি বলেন, ইরানকে পরাজিত করার পর হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন। পরে তিনি বলেন, ‘এটা সত্য।’ ট্রাম্প একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও আগামী সপ্তাহে তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, হুমকি বা শক্তি প্রদর্শনে তেহরান ভয় পাবে না। তাঁর দাবি, কোনো রাজনৈতিক বক্তব্য বা সামরিক শক্তির মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়। এদিকে সংঘাতের কারণে…

Read More

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে তিনি নতুন ভবনটির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। নতুন ভবন চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে উন্নীত হয়েছে। ১৫ তলা ভবনটির নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। ওপরের তলাগুলোতে ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট রয়েছে। এছাড়া ভবনটিতে ৪০টি আইসিইউ, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন রয়েছে। নিউরো রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। খালেদা জিয়ার জন্মদিনে তাঁর ছেলে…

Read More