Author: নিজস্ব প্রতিবেদক
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জানান, আগামী সপ্তাহে বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে। রিটে বলা হয়েছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না, ফলে তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় আজ বিকেল ৪টা। তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার এবং ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ হবে। ১৯৯১ সালের পর এবারই রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির পাশাপাশি জামায়াত…
জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বৈরী আবহাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ জানায়, ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। কিন্তু দুর্ঘটনার সময় এতে প্রায় ১২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১২ জন শিশু ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পানিতে একাধিক মরদেহ ভাসতে দেখা যায়। সিভিল প্রোটেকশন ইউনিটের হিসাবে, ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন। শিশুদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী ও প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও হয়রানি কমাতে দেশের আরও ১২ জেলায় চতুর্থ ধাপে ইলেকট্রনিক জামিননামা (ই-বেইলবন্ড) কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে এর উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। নতুন যুক্ত হওয়া জেলাগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, রাঙ্গামাটি, কক্সবাজার, চাঁদপুর, জামালপুর, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ ও ঠাকুরগাঁও। আইনমন্ত্রী জানান, আগে জামিননামা আদালত থেকে কারাগারে পৌঁছাতে ১২টি ধাপ পার হতে হতো। এখন আইনজীবীরা স্মার্টফোনে এক ক্লিকেই ই-বেইলবন্ড জমা দিতে পারবেন। এর আগে ১৬ জেলায় এ কার্যক্রম চালু হয় এবং সেখানে ১ লাখ ২০ হাজার জামিননামা নিষ্পত্তি হয়েছে। নতুন ১২ জেলা যুক্ত হওয়ায় বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রত্যন্ত অঞ্চলের বিচারপ্রার্থীদের…
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত। দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ বিকেল ৪টার মধ্যে মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার…
ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার দিবাগত রাতে দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর সোমবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, জাপোরিজ্জিয়ায় রুশ হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ওই হামলায় অন্তত ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া রাশিয়া এখন আর যুদ্ধ চালিয়ে যেতে পারছে না। ইউক্রেন ও ইউরোপে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও সেনা ব্যবহারের মাত্রা যত বাড়বে, তারা তত নিজেদের ঘাটতি ও দুর্বলতা কাটিয়ে উঠবে। এটি পুরো বিশ্বের জন্যই হুমকি তৈরি করছে। এর আগে শনিবার জেলেনস্কি দাবি করেন, রুশ বাহিনীর…
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থি নেতৃত্বাধীন বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হলে পরিবারসহ সিরিয়া ছেড়ে মস্কোয় পালিয়ে যান আসাদ। এরপর অন্তর্বর্তী কর্তৃপক্ষ সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্য ও অনুপস্থিতিতে বিচার শুরু করে। আসাদের বিরুদ্ধে এটিই প্রথম রায়। একই মামলায় আসাদ সরকারের সাবেক কর্মকর্তা ও তার চাচাতো ভাই আতিফ নাজিবকেও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা নাজিব ২০১১ সালে শুরু হওয়া বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত বছরের জানুয়ারিতে…
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, কোনো সংসদ সদস্যের আসতে দেরি হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের সময় বিকেল ৫টা পর্যন্ত রাখা হয়েছে। সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। ইসির কর্মকর্তারা তাঁদের কাছে ব্যালট পৌঁছে দেবেন। ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত…
নির্বাচনের আগে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সেভাবে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় আলেম-ওলামাদের সহযোগিতায় দেশকে একটি বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যাগুলো এখনো শেষ হয়নি। বিগত সরকারের সময়ে অর্থ-সম্পদ লুটপাট ও বিদেশে পাচার এবং পরিকল্পনাহীনতার কারণে গ্যাস-বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গ্যাস সংকট অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এমন…
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক আরিফুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। তবে ডনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, ডন দীর্ঘদিন পলাতক ছিলেন এবং বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাকে বিমানবন্দরে আটক করা হয়। জামিন পেলে…
একদিকে মাথা গোঁজার ঠাঁই নেই, অন্যদিকে দুই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার চিন্তা। নিরুপায় হয়ে ঘরভাড়ার ৫০০ টাকা জোগাড় করতে নিজের মাথার চুল বিক্রি করেছেন বাগেরহাটের রামপালের অসহায় রেহানা খাতুন। আজ সেই মা-ই দুই সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। বৃষ্টি নামলে ভিজছেন, রোদ উঠলে পুড়ছেন—তবুও সন্তানদের আগলে বেঁচে থাকার লড়াই থামেনি তার। রামপালের সন্তোষপুর গ্রামের রেহানা খাতুনের স্বামী অনেক আগেই দুই সন্তানসহ তাকে ফেলে চলে যান। এরপর থেকেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করে সন্তানদের নিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছেন তিনি। কখনো পরিচিতদের বাড়িতে, আবার কখনো ছোট্ট ভাড়া করা ঝুপড়ি ঘরে আশ্রয় নিয়েছেন রেহানা। কিন্তু দীর্ঘদিন ভাড়া দিতে না পারায় সম্প্রতি…
