Author: নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮১ জন। এ সময়ে…

Read More

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে রয়েছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ইতোমধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে এবং আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে—এমন খবর প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না, প্রতিবেদনে তা স্পষ্ট নয়। ফলে আদালতের অনুমতির বিষয়টিও পরিষ্কার নয়। সালাহউদ্দিন আহমেদের ভারতে অবস্থানের সঙ্গে শেখ হাসিনার বিষয়টির কোনো…

Read More

হরমুজ প্রণালী শিগগিরই যুক্তরাষ্ট্রের অংশ হবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির তীব্র সমালোচনা করেছে ইরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ‘হরমুজ ইরানের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ এক্সে দেওয়া পোস্টে তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, টুইট, যুদ্ধজাহাজ পাঠানো বা আদেশ জারি করে হরমুজ দখল করা সম্ভব নয়। তিনি আরও দাবি করেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে এবং বাস্তবতা মেনে না নেওয়া পর্যন্ত হরমুজে ইরানের অবরোধ অব্যাহত থাকবে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরান মার্কিন নৌ-অবরোধ ভাঙতে পারেনি।

Read More

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহতে ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তলের প্রতিষ্ঠান আর্সেলরমিত্তালের স্টিল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। জেলেনস্কি জানান, রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় আর্সেলরমিত্তালের কারখানার বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ও ব্লাস্ট ফার্নেস পরিচালনার গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ফলে সাময়িকভাবে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্সেলরমিত্তাল যুদ্ধের কারণে আগে থেকেই সংকটে ছিল। এর আগে রোববার রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার দাবি, ওই রাতে ৮২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয় এবং হামলায় ছয়জন নিহত…

Read More

ভারতের বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার ভোরে বিপুলসং খ্যক পুণ্যার্থী মন্দিরে উপস্থিত থাকাকালে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পর তার ছিঁড়ে পড়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে নারীদের সারিতে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে অনেকে ভারসাম্য হারিয়ে একে অপরের ওপর পড়ে যান। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। ঘটনার পর মন্দির এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ঘটনায় শোক প্রকাশ…

Read More

বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সংশ্লিষ্ট বিভাগগুলোর কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস ও…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পক্ষে আবেদন করেন প্রসিকিউটর এস এম মইনুল করিম। ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের আদেশে কারাগারে রয়েছেন শ্যামল দত্ত। নতুন মামলায় তিনজনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

Read More

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে ‘রয়েল কোচ’ পরিবহনের একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বাসটি পুরোপুরি ভস্মীভূত হলেও দ্রুত নামতে পারায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। সোমবার (১৭ আগস্ট) ভোরে কক্সবাজার থেকে ঢাকাগামী বাসটি ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে যাত্রীরা হুড়োহুড়ি করে বাস থেকে নেমে নিরাপদে সরে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফারুক ইসলাম জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে…

Read More

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ভিডিও কলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই স্মরণীয় এই জয় তুলে নেয় টাইগাররা। জানা গেছে, বাংলাদেশ দল জয় নিশ্চিত করার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে তিনি ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও…

Read More

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। মাত্র চার দিনেই শেষ হয়েছে ম্যাচটি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে ২২৮ রানের লিড নেয়। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং শান্ত ও মেহেদী হাসান মিরাজের কার্যকর ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৪ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। তানজিদ শুরুতেই ফিরলেও মুমিনুল হক ও সাদমান ইসলাম অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।…

Read More