Author: আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইয়েমেনে। সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সেনাঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হাউথি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত ৩০ জন ইয়েমেনি সেনা নিহত এবং আরও ৫০ জন গুরুতর আহত হয়েছেন। ২০২২ সালের পর ইয়েমেনি সেনাবাহিনীর ওপর এটিকে হাউথিদের সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার জানিয়েছে, মারিব ও হাদরামাউত প্রদেশের কয়েকটি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। হাউথিরাও হামলার দায় স্বীকার করেছে। হাউথির ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, আল-রুয়াইক, আল-আবর ও আল-থানিয়াহ এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থান…

Read More

বিএনপির সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের পর দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সমাবেশ শুরুর আগে শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল…

Read More

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়নযাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প নেই। বই অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব ও গবেষণা বইয়ে লিপিবদ্ধ করেছেন বলেই পরবর্তী…

Read More

ফিফা বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি বড় ধরনের নিরাপত্তাঝুঁকিও মোকাবিলা করতে হয়েছে আয়োজকদের। লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা, রেফারি ও কর্মকর্তাকে দেওয়া হয়েছিল মৃত্যুর হুমকি। যুক্তরাষ্ট্রের পুলিশের ফাঁস হওয়া এক নিরাপত্তা নথিতে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। স্পেনের সংবাদমাধ্যম ইনফরমেশন ডট ইএসের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি স্টেডিয়ামে হামলার হুমকি দেন। তিনি দাবি করেন, আরও দুজনকে নিয়ে হ্যান্ড গ্রেনেড ও এআর-১৫ রাইফেলসহ স্টেডিয়ামে প্রবেশ করবেন। একই সময়ে মেসিকে হত্যার হুমকিও দেওয়া হয়। আর্জেন্টিনা-মিশর ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক সন্দেহভাজন ব্যক্তি শরীরে চারটি বোমা বেঁধে আটলান্টার…

Read More

সৌদি আরবের জেদ্দায় শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন। এতে অংশ নিচ্ছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট ও তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান এক দিনের সফরে শুক্রবার সৌদি আরব যাবেন। সফরকালে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিনের সরকারি সফরে জেদ্দায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সেনাপ্রধান জেনারেল…

Read More

লাদাখে ‘দেশু ৭’-এর শুটিং শেষ করে কলকাতায় ফিরেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উষ্ণ আলিঙ্গনে ধরা দিলেন টলিউড সুপারস্টার দেব। বিমানবন্দরের সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। চলতি বছরের ১ জুন পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু করেন দেব। সেই দিনই দীর্ঘদিনের মান-অভিমান ভুলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘দেশু ৭’-এর ঘোষণা দেন তিনি। ছবিটি শুধু জনপ্রিয় এই জুটির প্রত্যাবর্তনই নয়, পরিচালকের আসনেও দেবের অভিষেক হওয়ায় শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি দেবের একটি ফ্যানপেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও রোদচশমা পরে বিমানবন্দরে পৌঁছে উপস্থিত সবার অভিবাদন গ্রহণ করছেন তিনি। কিছুক্ষণ পর সেখানে…

Read More

শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম থাকলে দে শে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ আগস্ট) সকালে টিভি এডিটরস কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র মানে বৃহত্তর জনগোষ্ঠীর ইচ্ছার প্রতিফলন। মানুষের চিন্তা-ভাবনা, মতপ্রকাশ ও চলাফেরার স্বাধীনতায় গণতন্ত্রের চর্চা থাকতে হবে। এগুলো না থাকলে ধরে নিতে হবে, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।’ তিনি বলেন, ‘তিন-চার মাস না যেতেই আমরা রাস্তায় নেমে সরকারকে ব্যর্থ বলতে শুরু করি, এমনকি পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই সরকারকে বিদায় দেওয়ার কথা বলি।…

Read More

দেশের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার (৭ আগস্ট) সকালে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় সাতজন এবং সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক…

Read More

চাঁদের বুকে আছড়ে পড়েছে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের একটি অংশ। বুধবার ভোররাতে চাঁদের আইনস্টাইন ক্রেটারের কাছে উচ্চগতিতে আঘাত হানে রকেটের সেকেন্ড স্টেজ। এ ঘটনায় চন্দ্রপৃষ্ঠে সৃষ্টি হয়েছে নতুন একটি বিশাল গহ্বর। নাসার তথ্য অনুযায়ী, আঘাতের সময় রকেটের অংশটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৮ হাজার ৭০০ কিলোমিটার। এর ফলে চাঁদের মাটিতে প্রায় ৬০ ফুট চওড়া ও ১২ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়েছে। তবে কয়েকজন বিশেষজ্ঞের ধারণা, গহ্বরটির প্রকৃত ব্যাস প্রায় ১০০ ফুট পর্যন্ত হতে পারে। জানা গেছে, ২০২৫ সালে উৎক্ষেপণ করা স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের এই অংশটি ছিল সেকেন্ড স্টেজ, যার আকার প্রায় একটি স্কুলবাসের সমান। দীর্ঘ সময় মহাকাশে ঘুরে…

Read More

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা পাঠানো হয়। এই ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

Read More