ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের পরিকল্পনা পর্যালোচনা করে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা দ্রুত দূর করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

