ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। মেরুদণ্ডে গুরুতর চোট পাওয়ায় তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ে নেওয়া হবে। শুটিংয়ের পাশাপাশি ছুটি কাটাতে বালিতে গিয়েছিলেন নুসরত। সেখানে দুর্ঘটনার শিকার হলে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে একটি ছবিতে জুটি বেঁধেছেন নুসরত। তাঁর অসুস্থতার কারণে ছবিটির শুটিং পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

