Author: নিজস্ব প্রতিবেদক

প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে সব ঝুলে থাকা আবেদন নিষ্পত্তি এবং ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এ রিট দায়ের করে। আদালত প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এসব…

Read More

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে নিরপেক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের বন্ধু হিসেবেই তাদের দায়িত্ব পালন করতে হবে। রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে জনমনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনা। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে…

Read More

রাজধানী ঢাকার চারপাশের নৌপথ সচল করে বেসরকারি উদ্যোগে ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। নগরবাসীর যাতায়াত সহজ করতে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে তাদের নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় নদীর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং নদীতীরের পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নদীতীরের ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশও দেন তিনি। সভা শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, আগামী দুই মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে…

Read More

এল নিনোর প্রভাবে আগামী মাসগুলোতে বৈশ্বিক তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, খরা, বন্যা ও দাবানলের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, দ্রুত শক্তিশালী হওয়া এল নিনো আগামী মাসগুলোতে বৈশ্বিক আবহাওয়ার ওপর বড় প্রভাব ফেলবে। এর সঙ্গে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন যুক্ত হওয়ায় চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এল নিনো ইতোমধ্যেই বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং এটি দাবানলপ্রবণ অঞ্চলগুলোকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তিনি জলবায়ু সংকট মোকাবিলায় নতুন কয়লা, তেল ও…

Read More

ফুসফুসের ক্যানসারের চিকিৎসায় মানুষের ওপর প্রথমবারের মতো ব্যক্তিভিত্তিক ক্যানসার টিকার আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়েছে। গবেষণার অংশ হিসেবে উন্নত পর্যায়ের নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারে আক্রান্ত এক রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে এই টিকা প্রয়োগ করা হয়েছে। যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়, ক্ল্যাটারব্রিজ ক্যানসার সেন্টার (সিসিসি) এবং লিভারপুল ক্লিনিক্যাল ট্রায়ালস সেন্টারের গবেষকরা যৌথভাবে এ গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। প্রতিটি রোগীর টিউমারের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আলাদাভাবে টিকাটি তৈরি করা হচ্ছে, যা রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে। গবেষকদের মতে, আধুনিক জিন বিশ্লেষণ ও ‘ডগিবোন ডিএনএ’ প্রযুক্তির সমন্বয়ে তৈরি এ টিকা ভবিষ্যতে দ্রুত, কম খরচে এবং বড় পরিসরে ব্যক্তিভিত্তিক…

Read More

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জির বিশ্বাস, ত্বকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত পরিচর্যা এবং নিজের ত্বকের চাহিদা বোঝা। তাই ট্রেন্ডি স্কিনকেয়ার পণ্যের পেছনে না ছুটে তিনি এখনো ভরসা রাখেন ঘরোয়া পরিচর্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানান, নতুন কোনো স্কিনকেয়ার পণ্য বাজারে এলেই তা ব্যবহার করার অভ্যাস তার নেই। ছোটবেলা থেকে পরিচিত প্রাকৃতিক উপাদানই তার কাছে সবচেয়ে নিরাপদ ও কার্যকর। অভিনেত্রীর মতে, প্রতিদিন নতুন প্রসাধনী ব্যবহার করার চেয়ে একটি সহজ ও নিয়মিত রুটিন অনুসরণ করাই বেশি উপকারী। ঘন ঘন পণ্য পরিবর্তন করলে ত্বকে অ্যালার্জি বা ব্রেকআউটের মতো সমস্যাও দেখা দিতে পারে। রানি জানান, ত্বক ও চুলের যত্নে তিনি এখনো নারকেল…

Read More

আগস্ট মাসে সরকারি ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ মিলবে। এছাড়া আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এ ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের…

Read More

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে অন্তত চারজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নেপালের খ্যাতনামা পর্বতারোহী নির্মল পুরজা (নিমস দাই)সহ মোট ১০ জন নিখোঁজ রয়েছেন। পাকিস্তান আলপাইন ক্লাব জানিয়েছে, নিহতদের মধ্যে ওমানের নাধিরা আল হারথি ও নেপালের পুর বাহাদুর গুরুংকে শনাক্ত করা হয়েছে। বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টারসহ অভিযান অব্যাহত রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার ক্যাম্প-২ থেকে ক্যাম্প-৩-এর দিকে সামিট অভিযানের সময় হঠাৎ তুষারঝড়ে অভিযাত্রী দলটি দুর্ঘটনার কবলে পড়ে। দলে নির্মল পুরজার নেতৃত্বে পাঁচজন নেপালি, একজন পাকিস্তানি এবং ওমান, চীন ও যুক্তরাষ্ট্রের একজন করে পর্বতারোহী ছিলেন। একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।…

Read More

দক্ষিণ ইতালির নেপলসের কাছে আগ্নেয়গিরিপূর্ণ ক্যাম্পি ফ্লেগ্রেই এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যার এ ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমাঞ্চলের ক্যাম্পি ফ্লেগ্রেই এলাকা এবং গভীরতা ছিল প্রায় ৩ কিলোমিটার। ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, নেপলস ও আশপাশের এলাকায় কয়েকটি ভবনে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় কর্তৃপক্ষ ট্রেন ও মেট্রো চলাচল সাময়িক বন্ধ রাখে। আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা ঘর ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন।…

Read More

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ঘিরে আবারও প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গিয়ে এক রহস্যময় তরুণীর সঙ্গে তাকে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনো থেকে এক তরুণীর সঙ্গে বের হচ্ছেন আরিয়ান। ভারতীয় গণমাধ্যমের দাবি, ওই তরুণী ডেনমার্কের গায়িকা ভিন্নি টাকায়ের। দুজনকেই কালো পোশাকে দেখা যায়। এর আগেও ব্রাজিলের মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গে আরিয়ানের সম্পর্কের গুঞ্জন উঠেছিল। তবে সে বিষয়ে কখনোই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। নতুন এই ভিডিও ঘিরে আবারও আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে প্রেমের…

Read More