স্বর্গে যাওয়ার প্রলোভন দেখিয়ে অনুসারীদের পরিবার ও সন্তানদের অনাহারে রাখার নির্দেশ দিয়েছিলেন ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জি। তার নির্দেশ ও সহযোগীদের নির্যাতনে ১৯০ শিশুসহ ১৯১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
শুক্রবার কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসার একটি আদালত এ রায় দেন। এর দুই সপ্তাহ আগে হত্যার দায়ে ম্যাকেঞ্জিকে দোষী সাব্যস্ত করা হয়। অনাহারে মৃত্যুর ঘটনায় ১০০ বছর এবং সরাসরি হত্যার দায়ে আরও ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ম্যাকেঞ্জি তার পরিচালিত গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের অনুসারীদের পৃথিবী ধ্বংসের আগে স্বর্গে যাওয়ার প্রলোভন দেখাতেন। এ জন্য তিনি অনুসারীদের নিজেদের ও সন্তানদের অনাহারে রাখার নির্দেশ দেন। কেউ এ নির্দেশ অমান্য করতে চাইলে তার সহযোগীরা তাদের মারধর ও নির্যাতন করতেন।
২০২৩ সালে ম্যাকেঞ্জি গ্রেফতারের কয়েক সপ্তাহ দক্ষিণ-পূর্ব কেনিয়ার শাকাহোলা বনে অভিযান চালায় পুলিশ।
এ সময় বনটির গণকবর ও শৌচাগারের গর্ত থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হয়। কয়েকজনকে জীবন্ত কবর দেওয়ার প্রমাণও পাওয়া যায়।

