Author: আন্তর্জাতিক ডেস্ক

চাঁদের বুকে আছড়ে পড়েছে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের একটি অংশ। বুধবার ভোররাতে চাঁদের আইনস্টাইন ক্রেটারের কাছে উচ্চগতিতে আঘাত হানে রকেটের সেকেন্ড স্টেজ। এ ঘটনায় চন্দ্রপৃষ্ঠে সৃষ্টি হয়েছে নতুন একটি বিশাল গহ্বর। নাসার তথ্য অনুযায়ী, আঘাতের সময় রকেটের অংশটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৮ হাজার ৭০০ কিলোমিটার। এর ফলে চাঁদের মাটিতে প্রায় ৬০ ফুট চওড়া ও ১২ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়েছে। তবে কয়েকজন বিশেষজ্ঞের ধারণা, গহ্বরটির প্রকৃত ব্যাস প্রায় ১০০ ফুট পর্যন্ত হতে পারে। জানা গেছে, ২০২৫ সালে উৎক্ষেপণ করা স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের এই অংশটি ছিল সেকেন্ড স্টেজ, যার আকার প্রায় একটি স্কুলবাসের সমান। দীর্ঘ সময় মহাকাশে ঘুরে…

Read More

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা পাঠানো হয়। এই ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

Read More

দেশের স্বাস্থ্যসেবা জোরদারে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ১১ থেকে ২০তম গ্রেডের ৩৪ হাজার ৭১৪টি শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সই করেন উপসচিব (প্রশাসন-১) সুজিৎ দেবনাথ। চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৮৯৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। জনস্বার্থে এসব পদ দ্রুত পূরণ করা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ও হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম (এইচআরআইএস)-এর তথ্য অনুযায়ী, বিভাগীয়…

Read More

রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর উপকূলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র আরখিপো-ওসিপোভকার একটি সমুদ্রসৈকতে ড্রোন বিস্ফোরণে তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, সোমবার গ্রামের কাছের সৈকতে এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দ্রুতগতিতে একটি ড্রোন সৈকতের দিকে ধেয়ে এসে বিস্ফোরিত হতে দেখা যায়। ভিডিওটির সত্যতা বিবিসি যাচাই করেছে। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে কনদ্রাতিয়েভ অভিযোগ করেন, বেসামরিক মানুষের ওপর ইচ্ছাকৃতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেন এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দুই দেশই বরাবরের মতো বেসামরিক মানুষ বা স্থাপনাকে…

Read More

প্রায় ৯ মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার প্রথম চালানে ১০টি ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচামরিচ দেশে এসেছে। দীর্ঘ বিরতির পর আমদানি পুনরায় শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সোমবার ১০টি ট্রাকে ভারতীয় কাঁচামরিচ বন্দরে পৌঁছেছে। শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত এসব মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে। আমদানিকারকদের তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচামরিচ রয়েছে। আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পরই প্রথম চালানে ১০টি ট্রাকে কাঁচামরিচ আনা হয়েছে।…

Read More

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে রংপুর বিভাগের পাঁচ জেলা এবং সিলেট বিভাগের দুই জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত কেন্দ্রটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং সংলগ্ন উজান এলাকায় আগামী তিন দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বৃদ্ধি…

Read More

বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিতর্কের জেরে পরিকল্পনা থেকে সরে এলেও তাঁর ওপর চাপ কমেনি। এবার নিজের পদ ও অবস্থান টিকিয়ে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সহায়তা চাইছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে একান্ত টেলিফোন আলাপের উদ্যোগ নেন। দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় সময় সোমবার সকালে তাদের মধ্যে কথা হওয়ার কথা ছিল। তবে এ দাবি অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান,…

Read More

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুই তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আদায়কৃত অর্থ ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) রায়ের বিষয়টি নিশ্চিত…

Read More

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির পদে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে নিয়োগের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। নিয়মিত কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস আগেই বর্তমান সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি নিয়োগের এ সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি, ২০১৯-এর ৭ ধারা এবং সংশ্লিষ্ট মনোনয়ন পরিবর্তনের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিট…

Read More

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখলে থাকা জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে। সোমবার (৩ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম মিজান। আইনজীবী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদেশ বাস্তবায়নের প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। রিট আবেদনে উল্লেখ…

Read More