Author: নিজস্ব প্রতিবেদক
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম জানিয়ে ভোটগ্রহণ শুরু করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী-সংসদ নেতা তারেক রহমান ভোট দেন। এরপর ভোট দেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন পরিচালনায় সিইসিকে সহায়তা করছেন নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া ২০ জন সহায়ক কর্মকর্তা।
৩৫ বছর পর ভোটের মাধ্যমে আজ বৃহস্পতিবার দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরকারি দল বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ভোট শেষে আজই গণনা, ফল ঘোষণা ও গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোট শেষে তাৎক্ষণিক গণনা শুরু হবে।…
প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সইফ আলি খান ও কিয়ারা আডবাণী। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন লেখিকা কণিকা ধিলোঁ। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। থ্রিলার ঘরানার ছবিটিতে থাকবে ভৌতিক আবহ। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে, চলতি বছরের শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ‘মনমর্জিয়াঁ’, ‘কেদারনাথ’, ‘হাসিন দিলরুবা’ ও ‘ডাঙ্কি’র মতো ছবির চিত্রনাট্য লিখেছেন কণিকা। ‘দো পাত্তি’ দিয়ে প্রযোজনায় পা রাখার পর এবার পরিচালনায় তাঁর নতুন যাত্রা শুরু হচ্ছে।
একটি সিনেমা, গল্পের মূল আবেগ একই—কিন্তু ভাষা বদলেছে নয়বার। তেলুগু সিনেমা ‘নুভ্বোস্তানান্তে নেনোদ্দান্তানা’ ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বেশি ভাষায় রিমেক হওয়া সিনেমাগুলোর একটি। বাংলাদেশেও তৈরি হয়েছে এর রিমেক। ২০০৫ সালে মুক্তি পাওয়া ছবিটি ছিল প্রভু দেবার পরিচালক হিসেবে অভিষেক। অভিনয় করেন সিদ্ধার্থ, ত্রিশা কৃষ্ণন ও শ্রীহরি। প্রেম, পরিবার ও আত্মসম্মানকে ঘিরে তৈরি গল্পটি দর্শকের ব্যাপক সাড়া পায়। এরপর ২০০৬ সালে কন্নড় ‘নীনেল্লো নানাল্লে’ ও তামিল ‘উনাক্কুম এনাক্কুম’, ২০০৭ সালে বাংলা ‘আই লাভ ইউ’ ও মণিপুরি ‘নিংগোল থাজাবা’, ২০০৯ সালে ওড়িয়া ‘সুনা ছাদেই মো রূপা ছাদেই’ ও পাঞ্জাবি ‘তেরি মেরি কি রিশতা’ রিমেক হয়। ২০১০ সালে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত…
হামে আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশই অপুষ্টিতে ভুগছিল। এর মধ্যে ১২ শতাংশ তীব্র ও ৫৩ শতাংশ মাঝারি অপুষ্টিতে আক্রান্ত। এছাড়া ৩৮ শতাংশ শিশু জন্মের পর প্রথম ছয় মাস পরিপূর্ণ বুকের দুধ পায়নি। মৃত শিশুদের ক্ষেত্রে এ হার ৮২ শতাংশ। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বাশিহাই) ও আইসিডিডিআর,বির যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বাশিহাইয়ের অডিটোরিয়ামে গবেষণার ফলাফল অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। হাসপাতালে ভর্তি হওয়া ৩৫৪ জন হামে আক্রান্ত শিশুর ওপর গবেষণাটি করা হয়। তাদের ৪৩ শতাংশের বয়স ছিল তিন থেকে নয় মাস। গবেষণায় দেখা যায়, টিকার বয়স হয়নি—এমন নয় মাসের কম বয়সী ১৪৬ শিশুর মধ্যে…
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। বুধবার (১৯ আগস্ট) তিনি জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। গত বৃহস্পতিবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটটি করেন ইউনুছ আলী আকন্দ। সংবিধানের ৭০ অনুচ্ছেদ…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তিন বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেন। পিটিআইয়ের মুখপাত্র নইম হায়দার পানজুথা জানান, ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছে। সেখানে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর চিকিৎসা চলবে। পাশাপাশি সপ্তাহে একবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ইমরানের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়জল সুলতান ও বোন ডা. উজমা খান থাকবেন। তবে চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট প্রকাশ বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া বিদেশে থাকা দুই ছেলের সঙ্গে…
ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় থাকা শিখা ইন হোটেলে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো হোটেল। কয়েকজন আবাসিক ভেতরে আটকা পড়লে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। স্থানীয় সূত্র জানায়, নিহতরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। বাংলাদেশি পর্যটকদের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলগুলো বেশ পরিচিত। হোটেলের এক আবাসিক মো. রফিকুল ইসলাম জানান, আগুন লাগার পর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। ভবনের প্রবেশ ও বের হওয়ার…
প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ জনও রয়েছেন। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন উপসচিবদের পদায়ন করে এখনো আদেশ জারি হয়নি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে এটি বড় পরিসরে দ্বিতীয় দফার পদোন্নতি। এর আগে ৯ জুলাই ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, এবার মূলত বিসিএস ৩১তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনা করা হয়েছে। পাশাপাশি আগের পদোন্নতিতে বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন। বিদ্যমান বিধিমালা…
জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দল, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। ফলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। যেকোনো দিন রায় ঘোষণা হতে পারে। সোমবার (১৭ আগস্ট) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এ আদেশ দেন। এদিন প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। গত ৪ আগস্ট প্রসিকিউশন তাদের সমাপনী যুক্তিতর্ক শুরু করেছিল। মামলার অন্য আসামিরা হলেন—সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও…
