Author: নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিদায়ী সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এটি ছিল বিদায়ী হাইকমিশনারের একটি সৌজন্য সাক্ষাৎ। আলোচনায় তিনি বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সফলভাবে দায়িত্ব পালন শেষ করার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Read More

সরবরাহ বাড়ায় রাজধানীর অধিকাংশ বাজারে সপ্তাহজুড়ে সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে। তবে মুরগির বাজার স্থিতিশীল থাকলেও মাছের বাজারে উল্টো চিত্র দেখা গেছে; কয়েক ধরনের মাছের দাম বেড়েছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, তালতলা, আগারগাঁও, রামপুরা, মালিবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিত্যপণ্যের বাজারে মিশ্র পরিস্থিতি বিরাজ করছে। ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের গ্রীষ্মকালীন সবজির দাম কমেছে। বর্তমানে করলা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিতে, ঢেঁড়স ৪০-৫০ টাকা, পটল ৫০-৬০ টাকা এবং বরবটি ৫০-৬০ টাকায়। বেগুনের দামও কমে প্রকারভেদে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নেমে এসেছে। এ ছাড়া চিচিঙ্গা ৫০ টাকা, কচুর লতি ৮০-১০০ টাকা, কচুরমুখী…

Read More

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার কোনো অপরাধীকেই ছাড় দেবে না। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। এসময় তিনি নিহত শিশুর বাবা-মাকে সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা। প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৮টার পর থেকেই বিপুলসংখ্যক মানুষ…

Read More

শান্তিচুক্তির জন্য ইরানকে ২-৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্ত না মানলে ফের হামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এবার পালটা জবাব দিল তেহরানও। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারির সুরে বলেছেন, আমেরিকা ও ইজরায়েল ফের শত্রুতা শুরু করলে তা তাদের সেনাবাহিনীর জন্য নতুন বিপর্যয় ডেকে আনবে। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ইরানই প্রথম এফ-৩৫এ ফাইটার জেট ধ্বংস করতে সক্ষম হয়েছে। আগের সংঘাত থেকে তেহরান প্রচুর সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে। ফলে ফের যুদ্ধ শুরু হলে প্রচুর ‘চমক’ অপেক্ষা করে থাকবে। একই সুরে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মহম্মদ আক্রমিনিয়ার হুমকি, ট্রাম্প ফের হামলার চেষ্টা করলে ইরান যুদ্ধের ‘নতুন ফ্রন্ট’ খুলবে। অর্থাত্, নতুন…

Read More

কিংবদন্তি বিপ্লবী নেতা Fidel Castro–এর ভাই ও কিউবার সাবেক প্রেসিডেন্ট Raúl Castro–এর বিরুদ্ধে মার্কিন নাগরিক হত্যার ষড়যন্ত্র, বিমান ভূপাতিত করা এবং চারটি হত্যাকাণ্ডের অভিযোগে চার্জ গঠন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। প্রায় ৩০ বছর আগের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর চার্জ গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই কিউবাকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। ফলে প্রশ্ন উঠেছে—ভেনেজুয়েলা বা ইরানের মতো চাপের মুখে পড়তে যাচ্ছে কি কিউবা? ঘটনাটি ১৯৯৬ সালের। সে সময় কিউবার নির্বাসিত সরকারবিরোধীদের সহায়তায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’র দুটি বিমান কিউবার আকাশসীমায় প্রবেশ করলে সেগুলো ভূপাতিত করে কিউবান বাহিনী। ওই ঘটনায় চার মার্কিন নাগরিক নিহত…

Read More

বিশ্ব রাজনীতির নতুন কূটনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর চলমান চীন সফরের মধ্যেই রুশ প্রেসিডেন্ট Vladimir Putin খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র Dmitry Peskov-এর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম RT এ তথ্য জানিয়েছে। পেসকভ জানান, পুতিনের চীন সফরের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হতে পারে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন পুতিন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে বর্তমানে বেইজিং সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার…

Read More

আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে শক্তির বহর বাড়িয়েই চলছে রাশিয়া। পারমাণবিক শক্তির দুনিয়ায় সবচেয়ে বিধ্বংসী মারণাস্ত্রের ঝলক দেখালো পুতিনের দেশ। মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল ‘সরমত’-এর সফল পরীক্ষা করেছে রাশিয়া। ভয়ংকর এই ক্ষেপণাস্ত্রের পোশাকি নাম ‘সাতান-২’। দাবি করা হচ্ছে, পৃথিবীর সামরিক ভাণ্ডারে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এই সরমত। চলতি বছরের শেষেই রুশ সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হবে ক্ষেপণাস্ত্রটি। মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা বিশ্বের সামনে তুলে ধরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দাবি অনুযায়ী, সরমতের ওয়ারহেডের মারণ ক্ষমতা যে কোনও পশ্চিমি ক্ষেপণাস্ত্রের তুলনায় ৪ গুণ বেশি। দৈত্যের মতো এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩৫ হাজার কিলোমিটারের বেশি। যার অর্থ গোটা বিশ্বের…

Read More

শত্রুপক্ষের নৌযান মোকাবিলায় হরমুজ প্রণালিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হালকা প্রকৃতির বিশেষ সাবমেরিন মোতায়েন করেছে ইরানের নৌবাহিনী। ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী এসব সাবমেরিনকে ‘পারস্য উপসাগরের ডলফিন’ নামে উল্লেখ করেছে। প্রতিরক্ষা সূত্রের বরাতে পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক ভাষণে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা সাবমেরিনগুলো শত্রুর হুমকি মোকাবিলায় সক্ষমতা প্রদর্শন করতে পারে এবং প্রয়োজন হলে হরমুজ প্রণালীর বিস্তীর্ণ এলাকায় অবস্থান নিতে সক্ষম। তিনি আরও বলেন, দীর্ঘ সময় পানির গভীরে সমুদ্রতলে অবস্থান করা এবং শত্রুপক্ষের বিভিন্ন জাহাজকে বাধা দেওয়া ও ধ্বংস করার সক্ষমতা এসব হালকা সাবমেরিনের অন্যতম বৈশিষ্ট্য। এ কারণেই এগুলোকে ‘পারস্য উপসাগরের ডলফিন’ বলা হয়।…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশের সাত জেলায় বজ্রপাতের ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। জেলাগুলো হল নওগাঁ, ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিটরহাট, নাটোর ও সিরাজগঞ্জ। বুধবার (৬ মে) এসব ঘটনা ঘটে। নওগাঁ নওগাঁর নিয়ামতপুর এবং মহাদেবপুরে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, দিলিপ চন্দ্র বর্মন ও অনুকূল চন্দ্র মাহন্ত। নিহত অপরজনের নাম জানা যায়নি। ময়মনসিংহ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রাশিদ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কদ্দুস বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুর রাশিদ পেশায় কৃষক। সে রাজাবাড়িয়া…

Read More

সরকার এমন একটি দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চায় যেখানে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের সব যৌক্তিক প্রত্যাশা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, “প্রশাসন কেবল আইন প্রণয়নের যন্ত্র নয়, বরং এটি জনসেবার একটি বড় মাধ্যম। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। সরকার ও প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই জনমনে এই আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে।” মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন,…

Read More