Author: নিজস্ব প্রতিবেদক
মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে একই দিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যও নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন। তাঁর এই ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বিরল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে তিনি বিজয়ী হন। সাধারণ পরিষদের এই নির্বাচনে সর্বমোট ১৯০টি দেশ ভোট প্রদান করে। এর মধ্যে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। অন্যদিকে, তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন। এই জয়ের মধ্য দিয়ে…
আমেরিকা ও ইরানের মধ্যে শান্তিচুক্তি নিয়ে ফের ধোঁয়াশা। শনিবার এক সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, আমেরিকা ও ইরান একটা ‘সুন্দর চুক্তি’র খুব কাছে দাঁড়িয়ে রয়েছে। কি ন্তু ওয়াশিংটনের দাবি অনুযায়ী সমঝোতা না হলে, অন্য পথে বেছে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ জানিয়ে দেন, ইরানের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হবে না। তিনি জানান, ‘শত্রু’র দেওয়া প্রতিশ্রুতি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। শুধু ফলাফলই গুরুত্বপূর্ণ। ফলে পশ্চিম এশিয়ায় স্থায়ীভাবে শান্তি কবে ফিরবে, তা নিয়ে ফের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শনিবার নিজের পূত্রবধূ লারা ট্রাম্পকে এক সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট…
রাজধানীর ধানমন্ডির মাসজিদ- উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগরিবের নামাজের পরে তার জানাজায় পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এর আগে আজ বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্ষীয়ান এই নেতার পরবর্তী জানাজা হবে আগামীকাল (মঙলবার) ভোলায় তার গ্রামের বাড়িতে। তোফায়েল আহমেদের ছোট ভায়েরা ডা. বেলায়েত হোসেন মোল্লা বলেন, জানাজা শেষে স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হবে তোফায়েল আহমেদের মরদেহ। আগামীকাল সকালে ভোলায় নেয়া হবে তাকে। সেখানে তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে উনার মা-বাবার কবরের পাশে উনাকে…
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার একটি বিপর্যস্ত পরিস্থিতিতে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময়ে দায়িত্বহীনভাবে চললে দেশের ব্যাপক ক্ষতি হতে পারে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন, বর্তমান সরকার সেই আদর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। জনগণ সবসময় তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছ থেকে ইতিবাচক কিছু পাওয়ার আশা থাকে। রোববার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে…
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ডিএসসিসি সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আরও ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকির অংশ হিসেবে এ ধরনের…
ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট । তাঁর ভাষ্য, যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল ইরানকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে বিরত থাকতে হবে এবং তেহরান সেই শর্তে সম্মত হয়েছে। ট্রাম্পের এ বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে—তাহলে কি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা প্রশমনের পথে? একই সঙ্গে আলোচনায় এসেছে, ওয়াশিংটনের চাপের মুখেই কি অবস্থান পরিবর্তন করেছে তেহরান? যুদ্ধবিরতির জন্য ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে ছিল হরমুজ প্রণালী দিয়ে অবাধ জাহাজ চলাচলের নিশ্চয়তা এবং ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর। পাশাপাশি তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার শর্তও দেওয়া…
আজকের দিনে সিনেমার পর্দা, টেলিভিশন, ম্যাগাজিন কিংবা সংবাদপত্রের গণ্ডি পেরিয়ে সেলিব্রিটিরা পৌঁছে গেছেন মানুষের হাতের মুঠোয়। প্রযুক্তির এই অগ্রযাত্রা যেমন ভক্তদের সঙ্গে তারকাদের দূরত্ব কমিয়েছে, তেমনি সৃষ্টি করেছে নতুন কিছু ঝুঁকিও। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার এবং ‘ডিপফেক’ কনটেন্টের বিস্তার তারকাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। অনুমতি ছাড়াই বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করা হচ্ছে তাঁদের ছবি, কণ্ঠস্বর ও পরিচয়। এর আগে ঐশ্বর্য রাই বচ্চন, সালমান খান, বিবেক ওবেরয় ও আল্লু অর্জুনসহ একাধিক তারকা এ ধরনের ঘটনার শিকার হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। নিজের নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিগত…
দলের নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসুন আমরা শপথ গ্রহণ করি, যার যার অবস্থান থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আজকের দিনে এটাই হোক আমাদের মূল লক্ষ্য এবং প্রত্যাশা। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আহ্বান জানান। নেতাকর্মীদের দেশের সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, “আজ শহীদ প্রেসিডেন্ট…
প্রয়াত পরিচালক অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই অনেকেই ভিড় জমান। শিল্পী, কলাকুশলী, সহকর্মী এবং অনুরাগীরা একে একে উপস্থিত হয়ে প্রিয় পরিচালককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। শুক্রবার সকাল ১০টার দিকে তার মরদেহ আনা হয় নন্দন প্রাঙ্গণে। এর আগে বৃহস্পতিবার ‘পিস ওয়ার্ল্ড’-এ রাখা ছিল পরিচালকের মরদেহ। তার মেয়ে বিদেশ থেকে ফেরার পরেই শেষকৃত্য হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নন্দনের মূল দরজার সামনে বড় ফ্রেমে অনীকের ছবি। ফুলে মোড়া চারিদিক। সেই ছবির সামনেই পৌঁছায় তার মরদেহের গাড়ি। পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, গাড়ি থেকে বের করা হবে না প্রয়াত পরিচালককে। গরমে সমস্যা হতে পারে, তাই এই সিদ্ধান্ত। কেউ মালা বা ফুল দিতে…
