Author: আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে আইনি লড়াইয়ে যেতে পারেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের এই নির্বাচনি ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি ভারতের সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছেন বলে ইন্ডিয়া টুডেকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বুধবার কালীঘাটে নবনির্বাচিত দলীয় বিধায়কদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মমতা এই সিদ্ধান্তের কথা জানান। নির্বাচনে ২০০-এর বেশি আসন পেয়ে জয়ী হওয়া বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় ধরনের কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচনি ম্যান্ডেটকে চ্যালেঞ্জ করার পাশাপাশি তিনি আবারও আইনি পেশায় ফিরছেন। তার সঙ্গে এবার হেরে যাওয়া বিদায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও আদালতে আইনি লড়াই শুরু…
রাষ্ট্রীয় প্রটোকল ও আড়ম্বর সরিয়ে রেখে এক অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার বৃষ্টিভেজা সন্ধ্যায় তিনি নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তাঁর পাশের আসনেই বসা ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার দিনভর সচিবালয়ে দাপ্তরিক কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। যাত্রার সময় নির্ধারিত সরকারি বুলেটপ্রুফ গাড়িতে চালকের আসনে প্রধানমন্ত্রীকে দেখে উপস্থিত সবাই বিস্মিত হন। কোনো বাড়তি নিরাপত্তা প্রদর্শন বা বিশেষ প্রটোকল ছাড়াই…
সাংবাদিকতা জগতে বিশ্বব্যাপী সবথেকে সম্মানীয় পুরস্কার হিসাবে ধরা হয় পুলিৎজারকে। আর এবার এই পুরস্কার জিতে নিলেন দুই ভারতীয় সাংবাদিক। আনন্দ আরকে এবং সুপর্ণা শর্মা ডিজিটাল নজরদারি ও সাইবার জালিয়াতির ওপর আলোকপাত করে তাঁদের কাজের জন্য মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার জিতেছেন। পুরস্কারটি আনন্দ ও সুপর্ণা ‘ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি’ বিভাগে জিতেছেন। তাঁরা ভ্যাঙ্কুবারের ব্লুমবার্গ নিউজের ন্যাটালি ওবিকো পিয়ারসনের সঙ্গে যৌথভাবে এই পুরস্কারটি জিতেছেন। পুলিৎজার পুরস্কারের ওয়েবসাইট অনুসারে, ব্লুমবার্গের জন্য নির্মিত পুরস্কার বিজয়ী কাজটির নাম ‘ট্র্যাপড’। এতে ভারতের লখনউয়ের একজন নিউরোলজিস্টের প্রতারিত হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে। যাঁকে তাঁর ফোনের মাধ্যমে ডিজিটাল গ্রেপ্তার করে রাখা হয়েছিল। নজরদারি এবং ডিজিটাল কেলেঙ্কারির ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোকে তুলে…
মঙ্গলবার বাণিজ্য নগরীতে মুম্বই সিটিকে হারিয়ে প্রথম আইএসএল জয়ের লক্ষ্যে আরও এক কদম এগল ইস্ট বেঙ্গল। অস্কার ব্রুজোঁর দল এখনও ৩টি ম্যাচ খেলবে। প্রতিটি জিতলে খেতাব নিশ্চিত। এই লাল-হলুদ ব্রিগেডকে নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। বিশেষত মুম্বইয়ের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও যেভাবে জয় নিয়ে মাঠ ছাড়ল মিগুয়েল-শৌভিকরা, তাতে সমর্থকরা স্বপ্ন দেখতেই পারেন। দীর্ঘ সময় বাদে ভারতসেরার দৌড়ে কলকাতার দুই প্রধান। ইস্ট বেঙ্গলের পাশাপাশি মোহন বাগানেরও আইএসএল জয়ের সুযোগ রয়েছে। বাংলার ফুটবলের জন্য এর থেকে ভালো বিজ্ঞাপন আর কী-ই বা হতে পারে। গত কয়েক বছর আইএসএলে একচেটিয়া দাপট দেখিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তাই একজন প্রাক্তনী হিসেবে আমি চাই, এবার কাপ জিতুক ইস্ট বেঙ্গল।…
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে পুরোপুরি আশঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে শায়রুল কবির জানান, মির্জা আব্বাস এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। তিনি নিয়মিত খাবার গ্রহণ করছেন এবং চিকিৎসকদের পরামর্শে চলাফেরাও করতে পারছেন। উন্নত ফিজিওথেরাপির জন্য গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ায় নেওয়া হয় এবং বর্তমানে সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ঈদুল…
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বড় ব্যবধানে হারের পরও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই অবস্থান পশ্চিমবঙ্গকে এক নজিরবিহীন সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে আগামী শনিবার নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণের আগে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার ঘোষিত ফলাফলে বিজেপি ভূমিধস জয় পেলেও মঙ্গলবার সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না। এমনকি নিজের নির্বাচনি কেন্দ্র ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে হারলেও মমতা দাবি করেন, ‘আমরা হারিনি, আমি পদত্যাগ করব না।’ নির্বাচনে কারচুপি এবং তাকে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও তোলেন…
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ ব্যাংকের ৫ মে পর্যন্ত হিসাব অনুযায়ী, আগের দিনের তুলনায় রিজার্ভ কিছুটা বেড়েছে। ৪ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ২৯০ দশমিক ৬১ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলারে, যা আগের দিন ছিল ৩০…
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ১২টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদলের আদেশ জারি করা হয়। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী-পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে, ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২ এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ে, বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে আরএমপির উপপুলিশ কমিশনার, এসবির (ঢাকা) পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানে, জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জ ডিআইজির পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটে, পাবনার পুলিশ…
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর দ্বৈরথের দ্বিতীয় পর্বেও জয় পেলেন শুভেন্দু। নন্দীগ্রামের পর এবার ভবানীপুর আসনেও পরাজিত হয়েছেন তৃণমূল নেত্রী, তাও আগের চেয়ে বড় ব্যবধানে। ২০২১ সালে নন্দীগ্রাম আসনে মমতাকে ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন শুভেন্দু। এবার মমতার ঘরের মাঠ ভবানীপুরে সেই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজারের বেশি ভোটে। ফলে দুই দফার এই রাজনৈতিক লড়াইয়ে শুভেন্দু অধিকারীর প্রাধান্য আরও স্পষ্ট হয়েছে। সোমবার সকাল থেকে গণনা শুরুর পর থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথম কয়েক দফায় কখনো মমতা, কখনো শুভেন্দু এগিয়ে থাকলেও পরে ধীরে ধীরে ব্যবধান কমাতে থাকেন শুভেন্দু। ষোড়শ রাউন্ডে গিয়ে তিনি মমতাকে পেছনে ফেলেন এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন। গণনার সময়…
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে একাধিক মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন। বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, মালদা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনে মুসলিম প্রার্থীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই বেশি সংখ্যক বিজয়ী হয়েছেন। পাশাপাশি আইএসএফ, কংগ্রেস, সিপিএম এবং এজেইউপির কয়েকজন প্রার্থীও জয় পেয়েছেন। অবশ্য ক্ষমতায় যাবার অপেক্ষায় থাকা বিজেপি কোনো মুসলিম প্রার্থী দেয়নি। তবুও ৫০-এর অধিক মুসলিম প্রার্থী এবার বিধানসভায় জয় পেয়েছেন। রাজধানী কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র কসবা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিদায়ী বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খান আবারও জয় ধরে রেখেছেন। তিনি ২০ হাজার ৯৭৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন। কলকাতার আরেক গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে তৃণমূলের ফিরহাদ…
