নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৬ আগস্ট) এক শোকবার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। সংকটময় সময়ে প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত বলেও জানান তিনি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

