Author: নিজস্ব প্রতিবেদক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত ৩১১ শিশুর মৃত্যু হল। সোমবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে। আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার…
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো আইনি ও প্রশাসনিকভাবে কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি…
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ২৯৪ আসনের মধ্যে ২৯৩টি আসনের ফল গণনা চলছে, আর প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বিজেপি বর্তমানে প্রায় ২০৫টির বেশি আসনে এগিয়ে আছে। অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ৮২টির মতো আসনে এগিয়ে থেকে পিছিয়ে পড়েছে, যা গত নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্য পতন। এই ফলাফলের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে। ২০২৬ সালের নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।” মোদি আরও বলেন, “জনগণ বিজেপিকে একটি শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এই জয় জনগণের জয়। আমরা পশ্চিমবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষা…
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে ১৪ দফার একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে তেহরান। এই প্রস্তাবে আগামী ৩০ দিনের মধ্যে দুই দেশের মধ্যকার সব অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান জানানো হয়েছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তাদের লক্ষ্য কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের চিরস্থায়ী অবসান ঘটানো। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বার্তা সংস্থা ‘নূর নিউজ’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে এই ১৪ দফার প্রস্তাব পেশ করেছে তেহরান। ইরানের এই নতুন পরিকল্পনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে।…
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে পুনরায় ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার দুপুরে নাফ নদীর মোহনায় মাছ ধরা শেষে ফেরার পথে দুটি ডিঙি নৌকাসহ তাঁদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন- সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া, মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম। বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ওই জেলেরা। ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা তাঁদের আটক করে নিয়ে যান। টেকনাফ-২ বিজিবির…
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত আওয়ামী লী আমলে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাকি মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিন বৃহস্পতিবার সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এসব তথ্য জানান। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ না থাকায় সারাদেশে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক মামলা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব…
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব এবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে হরমুজ প্রণালিতে। বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ এখন শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, মানবিক সংকটের দিক থেকেও এক গভীর উদ্বেগের কেন্দ্রে পরিণত হয়েছে। শত শত জাহাজ আটকে পড়ায় হাজার হাজার নাবিক দীর্ঘদিন ধরে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। জাহাজ মালিকদের সংগঠন ইন্টারট্যাঙ্কোর তথ্য অনুযায়ী, অন্তত ১০৫টি তেলবাহী ও পণ্যবাহী জাহাজে প্রায় ২ হাজার ৪০০ নাবিক আট সপ্তাহ ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) জানিয়েছে, পুরো পারস্য উপসাগরজুড়ে প্রায় ২ হাজার জাহাজে প্রায় ২০ হাজার মানুষ এই সংকটে আটকা পড়েছেন। আটকে থাকা নাবিকদের একজন, ভারতীয়…
নিজস্ব প্রতিবেদক ইরানের সামরিক সক্ষমতা ও রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি দাবি করেছেন, তেহরান খুব শিগগিরই এমন এক অত্যাধুনিক অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে, যা দেখে শত্রুপক্ষ রীতিমতো ‘হার্ট অ্যাটাক’ করবে। বুধবার (২৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক উসকানি ও আগ্রাসনের মাধ্যমে শত্রুরা যে দ্রুত ফল পাওয়ার আশা করেছিল, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি উপহাস করে বলেন, পশ্চিমা দেশগুলোর সেই ভুল ধারণা ও সামরিক কৌশল এখন বিশ্বের বিভিন্ন সামরিক একাডেমিতে হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছে। ইরান যে কোনো…
নিজস্ব প্রতিবেদক সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২০২৫ সালের ৯ মে ভোর ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দেন। তবে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়। পরে ২০২৫ সালের ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন দেন…
মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডাসার উপজেলা প্রশাসন এই ঝটিকা অভিযান পরিচালনা করে। জব্দকৃত চালের বস্তাগুলো পুষ্টিমানসমৃদ্ধ (ভিটামিন ও প্রোটিন মিশ্রিত), যা সাধারণত ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। ডাসার থানা পুলিশ চালবোঝাই ট্রাকটি বর্তমানে তাদের হেফাজতে রেখেছে। জব্দকৃত চালের বিষয়ে মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী দাবি করেন, চালগুলো তাঁর এবং তিনি এগুলো গোপালগঞ্জে তাঁর নিজস্ব মিলে নেওয়ার জন্য পরিবহন করছিলেন। তবে যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে এই চাল বের…
