নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় প্রাণহানি, নিখোঁজ ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন গুতেরেস। তিনি বলেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সংহতি রয়েছে।’
নেপালের সরকারি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তায় জাতিসংঘ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে। বুধবার তিব্বত সীমান্তবর্তী পার্বত্য এলাকায় আকস্মিক বন্যায় বহু গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

