Author: নিজস্ব প্রতিবেদক

মোবাইল আর ভার্চুয়াল দুনিয়ার আসক্তি থেকে শিশুকিশোরদের বইমুখী করতে টাঙ্গাইলের সখীপুরে ব্যতিক্রমী এক আয়োজন করেছে একটি গ্রামীণ পাঠাগার। শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে যেন ছোট্ট এক বই উৎসবের জন্ম দিল স্থানীয় সেকান্দর আলী পাঠাগার। মনের মতো বই উপহার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে গ্রামের শিশুকিশোররা। শুক্রবার সকালে সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রামের নিরিবিলি পরিবেশে দেখা যায় ভিন্ন এক চিত্র। সকাল থেকেই পাঠাগার প্রাঙ্গণে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ বই দেখতে, কেউ শিশুদের আনন্দ ভাগ করে নিতে, আবার কেউ জানতে এসেছেন গ্রামের ভেতরে গড়ে ওঠা ব্যতিক্রমী এই পাঠাগারের গল্প। স্থানীয়দের মতে, অজপাড়াগাঁয়ের ভেতরে এমন একটি পাঠাগার প্রতিষ্ঠা হওয়ায়…

Read More

দীর্ঘদিন ধরেই ব্রিটেনের অন্যতম মাথাব্যাথার কারণ অভিবাসন। লেবার পার্টির আমলে সংখ্যাটা কমেছে ঠিকই। তবে পাল্লা দিয়ে বাড়ছে দেশ ছাড়ার হিড়িক। ২০২৫ সালে ১ লক্ষ ৭১ হাজার অভিবাসী ব্রিটেনে আসেন। গত ১৩ বছরের তুলনায় সংখ্যাটা অনেকটাই কম। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের (ওএনএস) ডেপুটি ডিরেক্টর সার ক্রফট্‌স বলেন, ‘অভিবাসনের সংখ্যা ধীরে ধীরে কমছে।’ তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি। কারণ, অভিবাসন কমতেই দেশে দক্ষ শ্রমিকের অভাব দেখা দিচ্ছে। ধাক্কা খাচ্ছে অর্থনীতি, পরিষেবা। যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রসাসন। অভিবাসন কমাতে পেরে আপ্লুত প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মামুদের দাবি, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তারপরেও সমালোচনা বন্ধ হচ্ছে না। শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপের তোপ,…

Read More

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহার পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঢাকার কুরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা সরাসরি দেখতেই তিনি রাজপথে বের হয়েছেন এবং নিজেই গাড়ি ড্রাইভ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন। উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর যাত্রাপথ সম্পর্কে জানান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হন। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম…

Read More

ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো নয়াদিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-এর সঙ্গে বৈঠক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী C. Joseph Thalapathy Vijay। বুধবার অনুষ্ঠিত প্রায় ২০ মিনিটের বৈঠকে তিনি তামিলনাড়ুর স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় মেকেদাতু বাঁধ প্রকল্প, তামিলনাড়ুর রাজ্য সংগীত এবং ঐতিহাসিক তাম্রফলক ফেরত আনার বিষয়টি। সম্প্রতি নেদারল্যান্ডস থেকে প্রাচীন তাম্রফলক ফিরিয়ে আনার উদ্যোগকে ঐতিহাসিক উল্লেখ করে এ জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান থালাপতি বিজয়। বৈঠকে কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিজয়ের মতে, দুই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় একতরফাভাবে বাঁধ নির্মাণ করা হলে তামিলনাড়ুর নিম্নপ্রবাহ অঞ্চলে পানির প্রাপ্যতা…

Read More

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা-পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। পুলিশ জানায়, কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনে চকরিয়া থানা-পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এর তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ওসির নেতৃত্বে ২৫ মে রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার হালকাকারা ২ নম্বর ওয়ার্ডের চকরিয়া-বেতুয়া বাজার সড়কের আমান্যার চর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আইয়ুব…

Read More

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলবে। সোমবার দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে ভারতীয় ব্যবসায়ীদেরও চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তিনি আরও জানান, এ সময় বন্দরের বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্টে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী…

Read More

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন তারা ভূপাতিত করেছে। এছাড়া একটি এফ-৩৫ যুদ্ধবিমান ও আরেকটি ড্রোন লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলে সেগুলো এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। তবে ঘটনাগুলো ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। এর আগে সোমবার রাতে হরমুজ প্রণালির আশপাশে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও নৌযান লক্ষ্য করে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানোর দাবি করে মার্কিন সামরিক বাহিনী। এর পরদিন…

Read More

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে। কর্মব্যস্ত নগরী ছেড়ে আপনজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন লাখো মানুষ। আর সেই চাপেই গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ী উড়ালসড়ক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে দূরপাল্লার বাসগুলোকে। মঙ্গলবার সকালে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় একযোগে ছুটি শুরু হলে শ্রমিকরা বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন। এতে সকাল থেকেই চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। এর মধ্যে দুপুরে টানা দুই ঘণ্টার ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। বৃষ্টির কারণে ধীরগতির…

Read More

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৮২ জন। রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে কোয়েটার চমন ফটকের কাছে এই ঘটনা ঘটে। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী একটি শাটল ট্রেন কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলস্টেশনের দিকে যাচ্ছিল। ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা যাত্রা করছিলেন। বিস্ফোরণের কারণে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং অন্তত দুটি বগিতে আগুন ধরে যায়। এতে আশপাশে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৫৭…

Read More

দলাই লামার উত্তরসূরি নির্বাচন ইস্যুতে ফের উত্তপ্ত ভারত-চীন সম্পর্ক। বৌদ্ধ ধর্মগুরুর উত্তরসূরি বাছাই নিয়ে নয়াদিল্লিকে কড়া বার্তা দিয়েছে বেইজিং। চীনের দাবি, দলাই লামার উত্তরসূরি নির্বাচন সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এতে কোনও বাহ্যিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু চীনা সরকারেরই রয়েছে। রোববার ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, “দলাই লামার উত্তরসূরি নির্বাচন বহু শতাব্দীর ধর্মীয় রীতি ও ঐতিহাসিক প্রথা অনুযায়ী সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়াটি চীনা সরকারের অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হয়।” তিনি দাবি করেন, বর্তমান ১৪তম দলাই লামাকেও একই প্রক্রিয়ার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ইউ জিং আরও বলেন, “তথাকথিত…

Read More