Author: আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার (২১ আগস্ট) মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস এ রায় দেন। রায়ে বিচারক বলেন, জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা ভিসা স্থগিতের নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’ এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ক্ষেত্রে নিজের আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন বলেও উল্লেখ করেন আদালত। জাতীয়তার ভিত্তিতে ৭৫ দেশের নাগরিকদের ঢালাওভাবে অভিবাসী ভিসা বন্ধ করা প্রচলিত আইনি কাঠামোর লঙ্ঘন বলেও রায়ে বলা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে ভিসার অপেক্ষায় থাকা হাজার হাজার আবেদনকারীর জন্য নীতিটি বাতিলের মাধ্যমে নতুন সুযোগ তৈরি হলো। জানুয়ারিতে কার্যকর…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। নতুন ছয় সদস্য যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এর মধ্যে ২৮ জন মন্ত্রী ও ২৫ জন প্রতিমন্ত্রী। নতুন দায়িত্ব…

Read More

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে তিনি শপথ নেন। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শপথ শেষে রাষ্ট্রপতি শপথনামায় স্বাক্ষর করেন। পরে তিনি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবন ও…

Read More

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও এর সঙ্গে থাকা অন্যান্য জাহাজ। এর আগে দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বৃহস্পতিবার (২০ আগস্ট) মার্কিন সামরিক বাহিনী জর্জ ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে। দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে আব্রাহাম লিঙ্কনের নাবিক ও ক্রুদের মধ্যে মানসিক চাপ তৈরি হওয়ায় সেটির পরিবর্তে জর্জ ওয়াশিংটন মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার মধ্যেই নতুন এই রণতরী মোতায়েন করা হলো। গত…

Read More

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলাভিষিক্ত হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

Read More

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। সিইসি জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩টি ব্যালট ব্যবহার করা হয় এবং সবগুলোই বৈধ। মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। অর্থাৎ ১৬৭ ভোটের ব্যবধানে জয় পান মির্জা ফখরুল। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ…

Read More

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম জানিয়ে ভোটগ্রহণ শুরু করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী-সংসদ নেতা তারেক রহমান ভোট দেন। এরপর ভোট দেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন পরিচালনায় সিইসিকে সহায়তা করছেন নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া ২০ জন সহায়ক কর্মকর্তা।

Read More

৩৫ বছর পর ভোটের মাধ্যমে আজ বৃহস্পতিবার দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরকারি দল বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ভোট শেষে আজই গণনা, ফল ঘোষণা ও গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোট শেষে তাৎক্ষণিক গণনা শুরু হবে।…

Read More

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সইফ আলি খান ও কিয়ারা আডবাণী। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন লেখিকা কণিকা ধিলোঁ। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। থ্রিলার ঘরানার ছবিটিতে থাকবে ভৌতিক আবহ। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে, চলতি বছরের শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ‘মনমর্জিয়াঁ’, ‘কেদারনাথ’, ‘হাসিন দিলরুবা’ ও ‘ডাঙ্কি’র মতো ছবির চিত্রনাট্য লিখেছেন কণিকা। ‘দো পাত্তি’ দিয়ে প্রযোজনায় পা রাখার পর এবার পরিচালনায় তাঁর নতুন যাত্রা শুরু হচ্ছে।

Read More

একটি সিনেমা, গল্পের মূল আবেগ একই—কিন্তু ভাষা বদলেছে নয়বার। তেলুগু সিনেমা ‘নুভ্বোস্তানান্তে নেনোদ্দান্তানা’ ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বেশি ভাষায় রিমেক হওয়া সিনেমাগুলোর একটি। বাংলাদেশেও তৈরি হয়েছে এর রিমেক। ২০০৫ সালে মুক্তি পাওয়া ছবিটি ছিল প্রভু দেবার পরিচালক হিসেবে অভিষেক। অভিনয় করেন সিদ্ধার্থ, ত্রিশা কৃষ্ণন ও শ্রীহরি। প্রেম, পরিবার ও আত্মসম্মানকে ঘিরে তৈরি গল্পটি দর্শকের ব্যাপক সাড়া পায়। এরপর ২০০৬ সালে কন্নড় ‘নীনেল্লো নানাল্লে’ ও তামিল ‘উনাক্কুম এনাক্কুম’, ২০০৭ সালে বাংলা ‘আই লাভ ইউ’ ও মণিপুরি ‘নিংগোল থাজাবা’, ২০০৯ সালে ওড়িয়া ‘সুনা ছাদেই মো রূপা ছাদেই’ ও পাঞ্জাবি ‘তেরি মেরি কি রিশতা’ রিমেক হয়। ২০১০ সালে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত…

Read More