Author: আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চলমান চরম অনিশ্চয়তার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ায় এই ঊর্ধ্বগতি শুরু হয়েছে। মূলত হরমুজ প্রণালি নিয়ে ইরানের কঠোর অবস্থানের কারণেই বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। ইরান ঘোষণা দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকা পর্যন্ত তারা এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করবে না। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এটি বন্ধ হওয়ার হুমকিতে বিশ্বজুড়ে…

Read More

হরমুজ প্রণালি থেকে ইরানের পাতা নৌ-মাইন সম্পূর্ণ অপসারণে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। মার্কিন প্রতিরক্ষা দফতরের (পেন্টাগন) বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন অব্যাহত থাকলে বিশ্ব জ্বালানি বাজার ও অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে। ওয়াশিংটন পোস্ট-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে দেওয়া ওই ব্রিফিংয়ে জানানো হয়, ইরান প্রণালি ও এর আশপাশে দৈনিক ২০টির বেশি মাইন স্থাপন করে থাকতে পারে। এসব মাইনের কিছু নৌকা থেকে ফেলা হয়েছে, আবার কিছু জিপিএস প্রযুক্তি ব্যবহার করে ভাসিয়ে দেওয়া হয়েছে, যা শনাক্ত করা কঠিন। হরমুজ প্রণালি বিশ্ব তেল পরিবহনের…

Read More

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টা থেকে রাজ্যের ১৬ জেলায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে রাজ্যজুড়ে বেশ কিছু কঠোর বিধিনিষেধ জারি করেছে। এর মধ্যে রয়েছে মদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, মোটরসাইকেল চলাচলে কঠোর নিয়ন্ত্রণ এবং পর্যটন শহর দিঘা থেকে পর্যটকদের সরিয়ে নেওয়ার নির্দেশ। প্রথম ধাপে মোট ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় ও শেষ ধাপে ভোট ২৯ এপ্রিল। ৪ মে ভোট গণনা ও ফল প্রকাশ হবে। এদিকে…

Read More

আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার এবং আর্থিক খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের এক উচ্চাভিলাষী ও কঠোর কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারসহ ১১টি সুনির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচারের মামলাকে সরকার ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ হিসেবে বিবেচনা করছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী দেশের মানুষের লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানান যে, বিগত সরকারের দীর্ঘ দেড় দশকের শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে…

Read More

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর (৫৭ নং আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান এবং এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম। এছাড়া নৌ পুলিশের…

Read More

দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সংসদ অধিবেশন চলাকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শে ইতোমধ্যে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। তিনি জানান, উপজেলা পরিষদের নতুন বা পুরোনো ভবনে উপলব্ধ স্থানে এটাচ বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ এমপিদের জন্য একটি কক্ষ প্রস্তুত করা হবে। বিধিমালা অনুযায়ী সরাসরি এমপিদের নামে কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব না হওয়ায় এটি ‘পরিদর্শন কক্ষ’ নামে নির্ধারণ করা হয়েছে। এই কক্ষে বসেই সংসদ সদস্যরা তাদের দাপ্তরিক…

Read More

দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৯১১ জন সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বিগত স্বৈরাচারের সময় যে দুর্নীতি হয়েছে, তার মাধ্যমে দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা এই দুর্নীতি রোধ করতে চাই। এটা জনগণের টাকা। সেই অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, সরকারের আগামী পাঁচ বছরের পরিকল্পনার বড়…

Read More

ব্রক লেজনার রেসলম্যানিয়া ৪২-এ তাঁর সাম্প্রতিক একটি ঘটনার মধ্য দিয়ে পুরো বিশ্বকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। ৪৮ বছরের ব্র ক পরাজিত হন ওবা ফেমির কাছে। এই নতুন তারকা পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে ‘দ্য বিস্ট’-কে পরাস্ত করেন।

Read More

নিজস্ব প্রতিবেদক জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করে। মনোনীতদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা…

Read More

নিজস্ব প্রতিবেদক সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টার পর থেকে এই দাম কার্যকর হবে। প্রতি লিটার ডিজেল নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে এই দাম বৃদ্ধি করা হলো। এর আগে সর্বশেষ গত ১ ফেব্রুয়ারিতে যে দাম নির্ধারণ করা হয়েছিল সে দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলে লিটারে উল্লেখযোগ্য দাম বৃদ্ধি দেখা গেছে। নতুন সমন্বয়ে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন…

Read More