Author: আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘ ৪০ দিন টানা যুদ্ধ চলার পরও ইরানকে কাবু করতে পারেনি আমেরিকা। সংঘাত থামাতে বসতে হয়েছে আলোচনার টেবিলে। যদিও এখনও সমাধানসূত্র বের হয়নি। এই পরিস্থিতিতে চোখে চোখ রেখে কীভাবে আমেরিকার সঙ্গে লড়াই করেছে ইরান, তার গোপন মন্ত্র তারা ভারতকে দিতে চায়। সম্প্রতি ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী রেজা তালাই-নিককে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম। মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী রেজা তালাই-নিক। তিনি বলেন, “আমরা আমেরিকাকে যেভাবে পরাজয়ের পথ দেখিয়েছি, সেই অভিজ্ঞতা আমি জোটের অন্যান্য সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।” উল্লেখ্য, এসসিও জোটে ভারত ছাড়াও রয়েছে…

Read More

বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে তেল উৎপাদনকারী দেশগুলোর শক্তিশালী জোট ‘ওপেক’ ও ‘ওপেক প্লাস’ থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এই ঐতিহাসিক ও প্রভাবশালী সিদ্ধান্তের কথা জানানো হয়। আমিরাতের এই পদক্ষেপ জোটের অলিখিত প্রধান সৌদি আরবের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, এমন এক সময়ে আমিরাত এই সিদ্ধান্ত নিল যখন ইরান সংকটের কারণে বিশ্ব তেলের বাজার এবং অর্থনীতি চরম অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। ভূ-রাজনীতিতে নানা মতভেদ থাকলেও এতকাল ওপেকের সদস্য দেশগুলো তেলের বাজার নিয়ন্ত্রণে ঐক্য বজায় রেখে আসছিল। আমিরাতের এই বিদায়ে…

Read More

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীসহ সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের প্রতিটি বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো একটি সতর্কবার্তার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দ্রুত পদক্ষেপ নেয়। এরপর থেকেই বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল ও সংবেদনশীল এলাকাগুলোতে বাড়ানো হয় নজরদারি। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের উপস্থিতিও বৃদ্ধি করা হয়েছে। যাত্রী প্রবেশ, বহির্গমন এবং ব্যাগেজ স্ক্যানিং—সব ক্ষেত্রেই কঠোর তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সন্দেহজনক কিছু দেখা গেলে…

Read More

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় দুই শিশু ও দুই নারীসহ মোট ১৪ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয় বলে জানা গেছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র দক্ষিণ লেবাননের একাধিক গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন, সেখানে অবস্থান করলে প্রাণহানির ঝুঁকি রয়েছে। এ তথ্য বিবিসি জানিয়েছে। পরে আইডিএফ দাবি করে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধা ও বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে কামান ও বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা জানায়, হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৯ বছর বয়সী এক ইসরায়েলি সৈন্য নিহত…

Read More

গ্যাসের সমস্যা সমাধানে সরকার এবার ‘এলপিজি কার্ড’ প্রদানের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি সাধারণ ও নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার এবার এলপিজি কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীদের গৃহস্থালি কাজকে সহজ করতে সরকার এলপিজি কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে রান্নার জ্বালানি সহজলভ্য করা হবে এবং কাঠ বা অন্যান্য ঝুঁকিপূর্ণ জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের জন্য কাজ করার রাজনীতি।…

Read More

চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে র‍্যাব। বাহিনীটির ভাষ্য, মধ্যরাতে বাস থেকে নামার পর ওত পেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কবলে পড়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। র‍্যাব জানায়, ছিনতাইকারীদের মারধর এবং চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে ঘটনাস্থলেই বুলেট বৈরাগীর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল ও সুজন। কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য…

Read More

বজ্রপাতে সারাদেশের ৭ জেলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সব ঘটনায় অনেকে আহত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। জানা গেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া, সুন্দরগঞ্জের ধোপাডাংগা ও ফুলছড়িতে বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৃথক বজ্রপাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ, তার চাচাতো ভাই শিশু রাফি, সাদুল্লাপুর উপজেলার আলী আকবর। অন্যজনের…

Read More

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ তৈরির উপকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সরদারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। এ কারণে কাউকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে ছিল ৬০০ লিটার গ্লুকোজ জেলি, ৫০ লিটার সরবিটল এবং ২০০ লিটার গ্লিসারিন। পরবর্তীতে এসব জব্দকৃত উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। জব্দকৃত উপকরণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানা গেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর…

Read More

চট্টগ্রাম থেকে গভীর রাতে কুমিল্লা নগরীতে ফিরে দুর্বৃত্তদের হাতে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানিয়েছে- চাঞ্চল্যকর এ ঘটনাটি পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র‍্যাব, ডিবি, সিআইডি, পিবিআইসহ অন্যান্য সংস্থা। এদিকে রোববার রাতে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, ‘কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা মামলার ক্লুলেস ও চাঞ্চল্যকর ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তারের বিষয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।’ তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ঢাকাগামী বাস থেকে ওই কর্মকর্তা হাইওয়েতে নেমে নগরীর টমছমব্রিজ এলাকায় এসে সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণকে নিজেদের ‘চূড়ান্ত কৌশল’ হিসেবে উল্লেখ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর আল-জাজিরার। শনিবার (২৫ এপ্রিল) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি করাই ইরানের কৌশলগত লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং এর প্রতিরোধমূলক প্রভাব ধরে রাখা ইরানের সামরিক পরিকল্পনার মূল অংশ। এদিকে ইরানকে ঘিরে আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের…

Read More