Author: নিজস্ব প্রতিবেদক

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে সারাদেশের মতো হবিগঞ্জেও আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন। ১১ দিনব্যাপী এই কর্মসূচি চলবে ১০ মে পর্যন্ত। এ সময়ে জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ জন শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। তিনি জানান, সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা হাসপাতাল থেকে ১০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে পরীক্ষাগারে নমুনা পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ৭ জনের শরীরে…

Read More

কিছুদিন আগেই অবৈধ মেলায় প্রকাশ্যে সহস্রাধিক গাঁজার দোকান চালানোর অভিযোগের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এবার স্থানীয় এমপি ড. জালাল উদ্দিন তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় সহস্রাধিক জনতা নিয়ে মাদকবিরোধী র‍্যালি ও সভা শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আমার নির্বাচনী ওয়াদা ছিল চাঁদপুর-২ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা। মতলবের তরুণ সমাজকে রক্ষা করতে হলে এখান থেকে মাদক ব্যবসায়ীদের বিতাড়িত করতেই হবে। এ…

Read More

কাপাসিয়ায় দীর্ঘদিন ধরে আশপাশের উপজেলার তুলনায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের স্বস্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিকদের সঙ্গে আলোচনা শেষে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। জানা যায়, বিষয়টি নিয়ে প্রথমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। পরবর্তীতে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করা হয় এবং একইসঙ্গে বাস মালিক সমিতির সঙ্গে ধারাবাহিক আলোচনা চালানো হয়। বর্তমান বিশ্ব পরিস্থিতি, জ্বালানি তেলের সংকট, কাপাসিয়া ব্রিজের টোল, প্রশাসনিক অব্যবস্থাপনা, সড়কে নৈরাজ্য, চাঁদাবাজি ও যাত্রী হয়রানিসহ নানা কারণে ভাড়া সমন্বয়ে জটিলতা তৈরি…

Read More

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। বর্তমানে ওয়াশিংটন ডিসি সফরে থাকা অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ঋণের অর্থ ছাড়ের বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। শনিবার আইএমএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি এই তথ্য নিশ্চিত করেন। বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্তকালীন সভার ফাঁকে নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের অর্থমন্ত্রী। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে দাবি করা হলেও কিছু কারিগরি ও নীতিগত বিষয়ে এখনো দুই পক্ষের মধ্যে মতভিন্নতা বা আলোচনার অবকাশ রয়ে গেছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আইএমএফ-এর সঙ্গে আমাদের আলোচনা চলছে।…

Read More

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। শনিবার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য জানিয়েছেন। রবিউল আলম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং আজ বিকেল পৌনে ৬টার দিকে পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে। তিনি আরও বলেন, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। ডিপোতে বর্তমানে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে। বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পাম্পিং শুরু হবে। উল্লেখ্য, চলতি এপ্রিলে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির…

Read More

দায়িত্ব গ্রহণের মাত্র ৬০ দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্যের দাবি করেছে বর্তমান গণতান্ত্রিক সরকার। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর গত দুই মাসে সরকারের গৃহীত উল্লেখযোগ্য ৬০টি পদক্ষেপকে ‘অবিস্মরণীয় অর্জন’ হিসেবে অভিহিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই সাফল্যের খতিয়ান তুলে ধরেন নবনিযুক্ত সরকারি মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে গণমানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি জানান, দেশের প্রতিটি সেক্টরে আমূল পরিবর্তনের লক্ষ্যে ১৮০ দিনের একটি সুনির্দিষ্ট মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই স্বল্প সময়ের…

Read More

হরমুজ প্রণালিতে ভারতের একটি তেলবাহী ট্যাংকারে গুলির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ইরানি রাষ্ট্রদূতের কাছে ভারতীয় জাহাজে হামলার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনআইএ-এর খবরে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে ইরানি রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় ফাতালির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। সেই বৈঠকে ভারতীয় জাহাজে হামলার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিযোগ উঠেছে, ইরানের রেভলিউশনারি গার্ড দুটি পণ্যবাহী ট্যাংকারে গুলি চালিয়েছে। ঘটনাটি ওমানের উত্তর-পূর্ব উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে ঘটে। ‘জগ অর্ণব’ নামের ভারতীয় ট্যাংকারটি ২০ লাখ ব্যারেল…

Read More

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রাঘাতে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ, রংপুর, নেত্রকোণা, ময়মনসিংহ ও হবিগঞ্জে এসব ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের চার উপজেলায় ৫ জন, রংপুরের মিঠাপুকুরে ২ জন, নেত্রকোণার আটপাড়ায় ১ জন, ময়মনসিংহে ২ জন এবং হবিগঞ্জে ১ জন নিহত হয়েছেন। সুনামগঞ্জে একাধিক মৃত্যু সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও দিরাই উপজেলায় পৃথক বজ্রাঘাতে ৫ জন প্রাণ হারান। ধর্মপাশায় টগার হাওর সংলগ্ন এলাকায় ধান কাটার সময় হবিবুর রহমান (২২) নিহত হন। একই উপজেলার সরস্বতিপুর ইসলামপুর গ্রামে বজ্রাঘাতে কিশোর রহমত উল্লাহ (১৩) প্রাণ হারান। দিরাই উপজেলার কালিয়াগোটা হাওরে ধান কাটার সময় কৃষক…

Read More

রাজবাড়ী শহর থেকে বাড়ি ফেরার পথে অপহৃত উজ্জ্বল ভৌমিক (৫৫) কে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী শহর এলাকার ইমন শেখ (২২), জুয়েল মোল্লা ওরফে নিপু (২৬), রিনা খাতুন (২৪), আব্দুল আলিম (২৫) এবং রুবেল শেখ (২৫)। তাদের সবাইকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১৩ মার্চ বিকেল ৫টার দিকে উজ্জ্বল ভৌমিক রাজবাড়ী শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক একটি…

Read More

ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এই জামিনের আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের করা একটি নালিশি মামলায় পিবিআইয়ের প্রতিবেদন দাখিলের পর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ৭ এপ্রিল মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছিল বলে জানান বাদীপক্ষের আইনজীবী নাজমুল হক। মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে দায়ের করা ওই…

Read More