হরমুজ প্রণালী শিগগিরই যুক্তরাষ্ট্রের অংশ হবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির তীব্র সমালোচনা করেছে ইরান।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ‘হরমুজ ইরানের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ এক্সে দেওয়া পোস্টে তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, টুইট, যুদ্ধজাহাজ পাঠানো বা আদেশ জারি করে হরমুজ দখল করা সম্ভব নয়।
তিনি আরও দাবি করেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে এবং বাস্তবতা মেনে না নেওয়া পর্যন্ত হরমুজে ইরানের অবরোধ অব্যাহত থাকবে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরান মার্কিন নৌ-অবরোধ ভাঙতে পারেনি।

