Author: নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি নামলেও দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাতের এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাইবান্ধা জেলায়। এখানে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাতে মারা যায় ফুয়াদ চৌধুরী (১০), রাফি চৌধুরী (১৫) ও মিজান মিয়া (২০)। ফুলছড়ি উপজেলায় মানিক মিয়া (২৫) এবং সাঘাটা উপজেলায় নম্বার আলী (৬৫) নিহত হন। এ সময় একজন আহত হন এবং একটি গরুও মারা গেছে। ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াস আলী (৩৭) নিহত হয়েছেন। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে প্রাণ হারান সোহরাওয়ার্দী…

Read More

নিজস্ব প্রতিবেদক হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ১২৯ (একশত উনত্রিশ) কেজি গাঁজা এবং ৭ (সাত) বোতল নেশাজাতীয় মাদক “ইসকাফ” উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি মাধবপুর উপজেলার মধ্য বেজুড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম মো. রতন মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ…

Read More

চট্টগ্রামের রাউজানে গভীর রাতে সশস্ত্র হামলায় এক প্রবাসী নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, মাদক ও সন্ত্রাসবিরোধী অবস্থান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব আলিখিল গ্রামে শনিবার ভোররাতের দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম কাউসারুজ্জামান (৩৬)। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে জানা যায়, নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে মামাতো ভাই আশরাফুর রহমানকে নিয়ে নিজ বাড়ির পথে ফিরছিলেন কাউসারুজ্জামান। বাড়ি থেকে কয়েকশ গজ দূরে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১০–১২ জনের একটি সশস্ত্র দল তাদের ঘিরে ফেলে। জীবন বাঁচাতে দুজনই দৌড় দেন।…

Read More

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা খান পাড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মহিদুর রহমান সেলিম (৭৮) আর নেই। রবিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) নিজ গ্রাম জাবরা খান পাড়ায় দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মৃত মোহাম্মদ আলীর পুত্র । ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুম এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম। শেষ বিদায় জানাতে জানাজার নামাজে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মেজবাহ উদ্দিন খানসহ স্থানীয় বীর…

Read More

কয়েক দিনের তীব্র গরমের পর রাজধানীবাসী স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।রোববার দিনভর ঢাকায় মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলে।বিকেলের দিকে রাজধানীর বাংলামোটর ও কারওয়ানবাজারসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। ঢাকার অন্যান্য স্থানেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সময় সংবাদের প্রতিনিধিরা। এদিকে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতির ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্য এক বিজ্ঞপ্তিতে বলা…

Read More

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুদিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে সংসদকে জানান তিনি। রবিবার জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিংয়ের’ বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন। তারেক রহমান বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের অনুষ্ঠানে আততায়ী হামলা ও গুলি চলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। হামলাকারীর নিশানা থেকে কোনওমতে রক্ষা পেয়েছেন ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ও তাঁর ক্যাবিনেটের অন্যান্য সদস্যরা। তবে এই ঘটনা উসকে দিয়েছে ৪৫ বছরের অতীত স্মৃতি। ট্রাম্প রক্ষা পেলেও, সেবার রক্ষা পাননি আমেরিকার ৪০ তম প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। রীতিমতো গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। মার্কিন ইতিহাসে প্রেসিডেন্টের গুপ্তহত্যার ঘটনা নতুন কিছু নয়। রোনাল্ড রেগান ছিলেন এই গুপ্তহত্যার ষড়যন্ত্রের শিকার হওয়া প্রথম প্রেসিডেন্ট। সালটা ১৯৮১। ওয়াশিংটনের অভিশপ্ত এই হিলটন হোটেল থেকে বের হচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট রেগান। তখনই প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক আততায়ী।…

Read More

যাত্রীবাহী বাসে ভয়াবহ বিস্ফোরণ কলম্বিয়ায়। শনিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার কাওকা অঞ্চলে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনার পর দ্বিখণ্ডিত হয়ে যায় বাসটি। এই হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ৩৮ জন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে জানিয়েছে দেশটির সেনাপ্রধান। মনে করা হচ্ছে, হামলার নেপথ্যে মাদক কারবারিদের যোগ রয়েছে। কাওকা অঞ্চলের গর্ভনর অক্টাভিও গুজমান বলেন, দক্ষিণ-পশ্চিম কাজিবিও এলাকার প্যান আমেরিকান হাইওয়ে ধরে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে বাসের মধ্যে। ঘটনার জেরে ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ও আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এদিকে মর্মান্তিক এই ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন কলম্বিয়ার সেনা কমান্ডার জেনারেল…

Read More

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি মীর জাফরের বংশধর ও ছোটে নবাব হিসেবে পরিচিত সৈয়দ মুহাম্মদ রেজা আলি মির্জা। তার ছেলে সৈয়দ মুহাম্মদ ফাহিম আলি মির্জাসহ মীর জাফরের বংশের ৩৪৬ জনের সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে শুরু হওয়া নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত হলেন তারা। যে শহরের ইতিহাস, স্থাপত্য আর ঐতিহ্যের প্রতিটি ইটে জড়িয়ে রয়েছে তাদের পূর্বপুরুষদের নাম, সেই শহরের ভোটদান প্রক্রিয়া থেকেই বঞ্চিত হলেন নবাব মীরজাফরের বংশধরেরা। প্রথমে বিবেচনাধীন থাকলেও পরে ভোটার তালিকা প্রকাশ পেলে দেখা যায় তাতে নাম নেই তাদের। মিরজাফরের ১৫তম বংশধর মুহাম্মদ রেজা আলি মির্জা। যিনি মুর্শিদাবাদে ছোটে নবাব…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানীজুড়ে কিশোর গ্যাং, চুরি-ছিনতাই ও নানা অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।বৃহস্পতিবার বসিলা পুলিশ ক্যাম্প উদ্বোধন ও ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‎ডিএমপি কমিশনার বলেন, মোহাম্মদপুরে অপরাধ দমনে ৭০০ সিসি ক্যামেরা লাগানো হবে। মোহাম্মদপুর অপরাধ প্রবণ এলাকা হওয়ায় এখানে আমরা আরও একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করব। মোহাম্মদপুরে ইতোমধ্যে যে ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে সেখানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর দেওয়া হয়েছে। থানাগুলোতে আরও ৬০০ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে।…

Read More