Author: নিজস্ব প্রতিবেদক
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২টা কমানো হয়েছে। ১ ফেব্রুয়ারি রবিবার থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এ বিষয়ে শনিবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে…
দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরের তুলনায় চলতি জানুয়ারি মাসে মব সন্ত্রাস বা গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। সেই সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়েছে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা। শনিবার এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সই করা জানুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মব জাস্টিস ও বিচারহীনতা প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে গণপিটুনির ২৮টি ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। গত ডিসেম্বরে এই ধরনের ২৪টি ঘটনায় নিহতের সংখ্যা ছিল ১০। এমএসএফ মনে করে, গণপিটুনি দিয়ে হত্যা করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ, যা…
জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার কেরানীগঞ্জে সাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।জামায়াত আমির বলেন, আমরা আশ্চর্য যেদিকে আগাতে চাই একটা দল সামনে এসে এটা বাদ দিয়ে দেয়। আমাদের সামনে আগাতে দেয় না তার সাক্ষী এ জাতি। জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে, গণভোট হবে। তারা বলে যে গণভোট আবার কিসের? এরপর ঠেলা খেয়ে যখন মানলো তখন বলে যে গণভোট একইদিনে হতে হবে। আমাদের দাবি ছিলো গণভোট আগে হোক তাহলে গণভোটও সুন্দর হবে, সংসদ নির্বাচনও সুন্দর হবে। তাদের দাবির প্রেক্ষিতে করা হলো। এখন…
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার। ৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ২০২৪ সালে সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন আমাদের সেই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে।’ শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর যারা তলে তলে স্বৈরাচারের সঙ্গে মিশে ছিল, সেই ‘গুপ্ত’ ষড়যন্ত্রকারী চক্র থেকে দেশবাসীকে সজাগ থাকাতে হবে। যারা দীর্ঘ সময় স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে, তারা এখন ভিন্ন বেশে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের রুখে দিতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী…
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহাসিক কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে ১১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা উত্তরসূরি এ কে এম শহিদুল হক খোকন। কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক ভূঁইয়া, অ্যাকাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম এবং প্রতিষ্ঠানের সাবেক অভিভাবক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের মধ্যে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এসব পর্যবেক্ষকের সঙ্গে যুক্ত হবেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল, ১৬টি দেশের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ৩২ জন ব্যক্তি। আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ১২তম, ১১তম ও ১০তম জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৮, ১২৫ এবং মাত্র চারজন। ওআইসির…
রুশ-ভারত তৈল বাণিজ্যে গাত্রদাহ আমেরিকার। রাশিয়ার থেকে তেল কেনার জন্য নানা অছিলায় দিল্লির উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার সেই শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত দেওয়া হল আমেরিকার তরফে। শুধু তাই নয়, ভারতের সঙ্গে আটকে থাকা বাণিজ্য চুক্তিও পাকা হবে, তবে শর্ত হল, রুশ তেলে দাঁড়ি টেনে ভারতকে তেল কিনতে হবে ভেনেজুয়েলার থেকে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতকে প্রস্তাব দিয়েছে, সদ্য মার্কিন আগ্রাসনের শিকার হওয়া ভেনেজুয়েলা থেকে তেল কেনার। অথচ ২০২৫ সালে এই ভেনেজুয়েলার থেকে তেল কেনার জন্য ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। সব মিলিয়ে ভারতের উপর…
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ গ্রহণ করলেন না ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট সাফ জানালেন, তিনি মস্কো যাবেন না। পালটা পুতিনকে কিয়েভে আসার আমন্ত্রণ জানালেন তিনি। এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চায়। উত্তেজনা কমানোর জন্য বাস্তব পদক্ষেপ নিতে প্রস্তুত। রাশিয়া যদি ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে বা জ্বালানি পরিকাঠামোয় হামলা না চালায়, তাহলে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি ব্যবস্থায় আঘাত করবে না।’ জেলেনস্কি জানান, মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে তিনি পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রাশিয়া ছাড়া অন্য যে কোনো দেশে শান্তি আলোচনায় বসতে রাজি। উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকার মধ্যস্থতায় আবু ধাবিতে বৈঠকে বসেছিলেন রাশিয়া…
ইরানের সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো উত্তেজনা উসকে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমনটাই দাবি জানিয়েছেন পেজেশকিয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভাষণে পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউরোপীয় নেতারা ইরানের অভ্যন্তরীণ সমস্যার সুযোগ নিয়ে বিভাজন উসকে দিয়েছেন। তাদের কারণে কিছু নিরীহ মানুষ এই আন্দোলনে জড়িয়ে পড়ে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে প্রস্তুত। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প সামরিক বিকল্পগুলো পর্যালোচনা করছেন, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য,…
শুল্কযুদ্ধ ও মার্কিন আগ্রাসনের মাঝে ট্রাম্পের নাকের ডগায় মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত। বিষয়টি যে একেবারেই পছন্দ হয়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এবারে তা স্পষ্ট হয়ে গেল। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিবৃতি ওদের কাছে ইউক্রেন যুদ্ধের চেয়ে ভারতের সঙ্গে মুক্তি বাণিজ্য চুক্তি বড় হয়ে গেল! ট্রাম্প প্রশাসনের অন্যতম মার্কিন কোষাগার সচিব স্কট বেসান্ত ভারত-ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তি মুখ খোলেন বুধবার। তিনি বলেন, “ইউরোপ এবং ভারত এই বিশাল বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছে। এভাবে কি আমেরিকা হুমকি দেওয়া হচ্ছে? অবশ্যই তাদের সেটাই সরা উচিত যা তাদের জন্য ভালো।” এর পর ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার…
