জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের পক্ষে আবেদন করেন প্রসিকিউটর এস এম মইনুল করিম। ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের আদেশে কারাগারে রয়েছেন শ্যামল দত্ত।
নতুন মামলায় তিনজনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

