Author: নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদ যাতে দেশে আর পুনর্বাসিত হতে না পারে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সে জন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আইনমন্ত্রী বলেন, ‘এমন একটি বাংলাদেশের পথে হাঁটতে হবে, যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। ফ্যাসিবাদ যেন আবার পুনর্বাসিত না হয় এবং আমরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি, সে জন্য একটি রোডম্যাপ তৈরি করতে…

Read More

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে গুলশান থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন। এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত মে মাসে প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার নথি অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা…

Read More

মার্কিন গোয়েন্দা প্রধান, ভাইস প্রেসিডেন্ট ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সতর্কবার্তা উপেক্ষা করে ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরামর্শেই তিনি যুদ্ধে জড়ান বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মঙ্গলবার (২৫ আগস্ট) প্রতিবেদনটি উদ্ধৃত করে এ তথ্য জানায় আনাদোলু। যুদ্ধ শুরুর কয়েক দিন আগে ওভাল অফিসে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলে আরও কট্টরপন্থি ও পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহী নেতৃত্ব ক্ষমতায় আসতে পারে। একই সঙ্গে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হতে পারে এবং…

Read More

ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী মাসে ভারতে আসতে পারেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। তাঁর সঙ্গে প্রায় ৪০০ সদস্যের প্রতিনিধি দল আসতে পারে বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। চীনা কর্মকর্তারা এরই মধ্যে দিল্লিতে হোটেল ও নিরাপত্তাব্যবস্থা চূড়ান্ত করার কাজ করছেন বলে জানা গেছে। তবে বেইজিং এখনো আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করেনি। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সফরটি হলে গত সাত বছরে এটি হবে জিনপিংয়ের প্রথম ভারত সফর। অরুণাচল প্রদেশ ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে দুই দেশের দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে সম্ভাব্য এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে সীমান্ত বিরোধের স্থায়ী সমাধানের লক্ষ্যে…

Read More

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবদুল লতিফকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আবদুল লতিফের করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নির্দেশ দিয়েছেন আদালত। সম্প্রতি বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ এ আদেশ দেন। রুলে জানতে চাওয়া হয়েছে, গত ২৫ জুন ডিএসইর দেওয়া চাকরি অবসানের চিঠি কেন আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না। ওই চিঠিতে পদটি আর প্রয়োজন নেই উল্লেখ করে তাকে অব্যাহতি দেওয়া হয়। আবদুল লতিফ দাবি করেন, ডিএসইর পুনর্গঠনের কারণ দেখিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এ বিষয়ে বিএসইসিতে আবেদন…

Read More

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের আশপাশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি ও যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরাও রয়েছেন। এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জন উদ্ধারের খবর দিলেও পরে কোস্টগার্ড জানায়, প্রকৃত সংখ্যা ৭৯ জন। সাম্প্রতিক সময়ে ক্রিট ও পাশের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার। বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ডাকা এ অধিবেশন সাধারণত সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়। তবে এবার কত দিন চলবে, তা অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে। কয়েকটি বিল পাস হওয়ার কথা রয়েছে। এদিকে অধিবেশন নির্বিঘ্ন করতে বুধবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংসদ ভবন ও আশপাশের নির্দিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে অস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে গত ১৫ জুলাই ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। ৭ জুন শুরু…

Read More

সিঙ্গাপুর থেকে ভুটানে ফেরার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বুধবার (২৬ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতিতে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। এ সময় দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান। ভুটানের রাজা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালের ৬…

Read More

চট্টগ্রাম ও বরিশালসহ দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত…

Read More

৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। নিয়োগ পাওয়া চিকিৎসকদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রবেশ পদে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের বিপিএটিসি বা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে সরকার এ সময় সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কেউ চাকরির অনুপযোগী…

Read More