গাজীপুর জেলার শ্রীপুরে কারখানা বন্ধ করার ঘোষণায় শ্রমিকরা বিক্ষোভ করে। তারা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করার চেষ্টা করে। এসময় পুলিশ বিক্ষুপ্ত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেট বিক্ষেপ করে।
মঙ্গলবার সকালের শ্রমিকদের সঙ্গে পুলিশের এ ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
এ ঘটনায় ভবানীপুর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর যান চলাচল হয়ে যায়। কারণ জনগণ চরম সংকটের মধ্যে পড়ে।
যে সমস্ত কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয় তা হল মেম্বারবাড়ী এলাকার সিল্কেন সুইং, ভবানীপুরের আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড, বাঘের বাজারের মন্ডল ইন্টিমেটস ও গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং নতুন বাজার এলাকার মেঘনা হাই ফ্যাশন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাঘের বাজার, মেম্বারবাড়ী ও ভবানীপুর এলাকার কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। শ্রমিকরা যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করে। ঘটনার পর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গান নিক্ষেপ করে। এতে বিক্ষিপ্ত শ্রমিকরা উত্তরবঙ্গ হয়ে পড়ে।
পরে শ্রমিকরা নতুন বাজার এলাকার পরমাণু কৃষি গবেষণাগারের সামনে মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেয়। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। নতুন বাজার থেকে শ্রমিকরা মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
বিক্ষুপ্ত শ্রমিকরা জানান, মহাসড়কের আশপাশের অনেক পোশাক কারখানা ছুটি ঘোষণা না করায় সেসব কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে ভেতরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। তাঁদের দাবি, আন্দেলন করলে সবারই বেতন বাড়ানো হবে। যারা আন্দেলনে অংশগ্রহণ করে নাই বা সমর্থন করছে না তাদেরও বেতন বাড়বে।

