Author: আন্তর্জাতিক ডেস্ক

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে কম্পনকে ভূমিকম্প মনে করা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এটি ভূমিকম্প নয়; বরং হিমবাহ, বরফ, পাথর ও কাদার বিশাল ধস থেকে সৃষ্ট কম্পন। বুধবার (২৬ আগস্ট) সকালে উজান থেকে প্রায় ১০০ মিটার উঁচু পানির দেয়ালের মতো স্রোত নেমে আসে। এতে তিমুরে বাজারসহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। রাসুওয়াগাড়ি সীমান্ত চৌকি থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে লহেন্দে নদীতে বিশাল ধস নেমে বরফ, পাথর, কাদা ও পানি মিশে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। সীমান্তে অপেক্ষমাণ তিন শতাধিক ট্রাক ও যানবাহনও স্রোতে ভেসে যায়। দুর্যোগে নেপালে এখন পর্যন্ত ১৫৭ জনের…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় বসছে। এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, বিরোধী দলের সদস্যদের নাম পাওয়া গেলেই সংশ্লিষ্ট কমিটি চূড়ান্ত করা হবে। অধিবেশন ৫, ৭ বা ১০ দিনের হতে পারে। প্রয়োজনে সময় বাড়ানো হবে। এতে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষাসহ প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। সম্পত্তি হস্তান্তর আইনের প্রস্তাবে বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও জীবিত থাকা পর্যন্ত ভোগদখলের অধিকার রাখার কথা বলা হয়েছে। এদিকে অধিবেশন ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সভা-সমাবেশ, মিছিল ও…

Read More

নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় প্রাণহানি, নিখোঁজ ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন গুতেরেস। তিনি বলেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সংহতি রয়েছে।’ নেপালের সরকারি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তায় জাতিসংঘ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে। বুধবার তিব্বত সীমান্তবর্তী পার্বত্য এলাকায় আকস্মিক বন্যায় বহু গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Read More

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ৪০৩ পর্যটক, যাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালি পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৬৪ জনের মরদেহ চিতওয়ান ও ২৬ জনের মরদেহ নাওয়ালপরাসি ইস্ট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্য রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের নাগরিকের সংখ্যা বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রের ৫৪, অস্ট্রেলিয়ার ৩৪ এবং যুক্তরাজ্যের ৩৩ নাগরিক নিখোঁজ রয়েছেন। এদিকে চীনের তিব্বতের গিরং কাউন্টিতে ভূমিধসে ৫৫৮ জন নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে ২৬০ জন বিদেশি। সেখানে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর…

Read More

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) এক শোকবার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। সংকটময় সময়ে প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত বলেও জানান তিনি। শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

Read More

নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ৫৭৯ পর্যটক। এ ছাড়া পুলিশ, সেনা ও বিদ্যুৎকর্মীসহ আরও অনেকে নিখোঁজ রয়েছেন। বুধবার সকালে উত্তর নেপালের ভোটে কোশি নদীতে হঠাৎ পানি বেড়ে এই দুর্যোগের সৃষ্টি হয়। তিব্বত সীমান্তের স্যাব্রুবেসি ও তিমুর এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পানির প্রবল স্রোতে ঘরবাড়ি, যানবাহন, সেতু ও বিভিন্ন অবকাঠামো ভেসে গেছে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের দুই পাশেই উদ্ধার অভিযান চলছে। এ পর্যন্ত ৮৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যাচ্ছে না। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ…

Read More

নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। আকস্মিক বন্যায় সড়ক, সেতু, বিদ্যুৎ প্রকল্পসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম পার্বত্য এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, বুধবার রাসুয়া জেলায় বন্যার পর ৪০৩ পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নিখোঁজদের মধ্যে ৩৪১ জন বিদেশি ও ৬৩ জন নেপালি। বিদেশিদের মধ্যে অন্তত ১৩৩ জন ভারতীয়, ৪৭ জন মার্কিন ও ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। ভোতেকোশি নদীর প্রবল স্রোতে ঘরবাড়ি, সড়ক ও সেতু ভেসে গেছে। সীমান্তের গিরং এলাকায় কাদা, পাথর ও পানির স্রোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে, ওই এলাকায় ১১৪ জনকে উদ্ধার…

Read More

নেপালের ভয়াবহ হড়পা বানের প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও। নেপাল-সীমান্তবর্তী বিহার ও উত্তরপ্রদেশে একাধিক নদীর পানি বিপজ্জনকভাবে বাড়ায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিহারের রসুয়াগড়ি সীমান্ত এলাকায় শুল্ক দপ্তরের ৩৫ কর্মীর মধ্যে ১৪ জন নিখোঁজ রয়েছেন। নেপাল থেকে প্রবাহিত গণ্ডক ও কোশী নদীর পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, নেপাল থেকে গত কয়েক ঘণ্টায় গণ্ডক নদীতে ৮৬ হাজার কিউসেক পানি ছাড়া…

Read More

ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপাল। এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১০৫ ভারতীয়সহ প্রায় ৪০০ কৈলাসযাত্রী। বন্যার পানির তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি, যানবাহন ও সেতু। পরিস্থিতির অবনতিতে নেপালের সীমান্তবর্তী ভারতের বিহার ও উত্তরপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সকালে নেপালের রাসুয়া জেলার ভোটেকোশী নদীর পানি হঠাৎ বেড়ে গেলে চিন সীমান্তবর্তী তিমুর ও স্যাফ্রুবেসি এলাকায় হড়পা বান দেখা দেয়। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি বহু মানুষ ও পর্যটক নিখোঁজ হন। উদ্ধারকাজে হেলিকপ্টারসহ জরুরি বাহিনী মোতায়েন করা হয়েছে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত এলাকা থেকে অন্তত ৩৮৪ পর্যটকের সন্ধান মিলছে না। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি, যার মধ্যে…

Read More

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ শুনানি শেষে এ আদেশ দেন। এদিন বিদিশার পক্ষে আইনজীবী আতিকুর রহমান জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান…

Read More