Author: নিজস্ব প্রতিবেদক
দেশের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে ১০ জেলা সদর হাসপাতালে আজ রোববার থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি বা ইআরপিপি প্রকল্পের আওতায় এই জীবনরক্ষাকারী আইসিইউগুলো স্থাপন করা হয়েছে। আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই আইসিইউ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। যেসব হাসপাতালে নতুন আইসিইউ চালু হচ্ছে সেগুলো হলো, মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর…
বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজ সকালে যখন আমি ঢাকা থেকে বিমানে উঠলাম, বিমানে পত্রিকা থাকে, আমি পত্রিকাগুলো দেখলাম কী কী খবর আছে। পত্রিকাগুলোর মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কমবেশি একটি খবর করেছে যে, প্রতি বছর বাজেট উপস্থাপনের পরদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশু বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। তিনি বলেন,…
বর্তমান সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে এবং সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের কার্যপরিধি ও উন্নয়ন কার্যক্রমে তাদের ভূমিকা নিয়েও কথা বলেন। তিনি বলেন, সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের নির্দিষ্ট আসন থাকলেও সংরক্ষিত নারী সদস্যদের জন্য সংবিধান বা আইনে নির্দিষ্ট কোনো আসন নেই। তবে…
হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং জর্ডানে মার্কিন সেনা উপস্থিতিসম্পন্ন আরও একটি সামরিক ঘাঁটিতে সমন্বিত হামলা চালানো হয়েছে বলেও তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে, হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতকে দায়ী করে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দক্ষিণ…
দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে নিজেদের উন্নতির ধারাবাহিকতা বজায় রেখে এবার ঘরের মাঠেই অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। বৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ৮৬ রানের বড় ব্যবধানে। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র ওয়ানডে জয় ছিল ২০০৫ সালে কার্ডিফে। সেই ঐতিহাসিক জয়ের পর এবার আরও এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ ২১ বছর পর আবারও ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা। ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানার গতির ঝড়ে ৯ উইকেটে ১৯১ রানেই থেমে যায় অস্ট্রেলিয়া। ৪২.২ ওভার শেষে বজ্রপাত ও বৃষ্টির কারণে আর…
দেশে বর্তমানে বৈধভাবে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, এই সিমগুলো দেশের চারটি মোবাইল অপারেটর কোম্পানির মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, ডাক বিভাগের সেবাকে আরও সহজলভ্য করতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকআপ পয়েন্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে উপযুক্ত স্থান নির্ধারণের কাজ শুরু হয়েছে। তিনি জানান, ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং,…
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনের দণ্ড অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন ডেথ রেফারেন্সে স্বাক্ষর করার পর মামলার নথিপত্র হাইকোর্ট বিভাগে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানান, মামলার ৬৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় এবং তিন পৃষ্ঠার ডেথ রেফারেন্সসহ মোট ৭২ পৃষ্ঠার নথি উচ্চ আদালতে পাঠানো হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, অধস্তন আদালতের দেওয়া কোনো মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে হাইকোর্ট বিভাগের অনুমোদন বাধ্যতামূলক। এ কারণে বিচারিক আদালত মামলার নথিপত্র হাইকোর্টে পাঠায়, যা ‘ডেথ রেফারেন্স’ নামে পরিচিত। ডেথ…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৮০ কোটি ৩৫ লাখ টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৫টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত প্রকল্প এবং ২টি মেয়াদ বৃদ্ধিকৃত প্রকল্প। সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো— ১. পানি সম্পদ মন্ত্রণালয়: বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্প। ২.…
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক চরম ও বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। গত এপ্রিল মাসে অর্জিত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েল ও ইরান গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও তীব্র পাল্টাপাল্টি সামরিক হামলায় লিপ্ত হয়েছে। এই আকস্মিক ও ব্যাপক যুদ্ধাবস্থার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে দুই পক্ষকেই অবিলম্বে ‘গোলাগুলি বন্ধ’ করার জন্য কঠোর হুশিয়ারি দিয়েছেন। হোয়াইট হাউস এবং মার্কিন কর্মকর্তাদের সূত্রমতে, এই রক্তক্ষয়ী সংঘাত শুরু হওয়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তবে সেই অনুরোধ উপেক্ষা করেই…
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আদালত এ আদেশ দেন। একই সঙ্গে জামিন-সংক্রান্ত বিষয়ে জারি করা রুল হাইকোর্ট বিভাগে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে গত ১১ মে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দেন হাইকোর্ট। ফারজানা রুপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেন আদালত।…
