Author: স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ বত্রিশের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মায়ামি স্টেডিয়ামে ম্যাচের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্তিনেসের নিখুঁত লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত ফিনিশে গোল করেন অধিনায়ক। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ২০-এ। পাশাপাশি টানা বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডও বাড়িয়ে ৮ ম্যাচে নিয়ে যান তিনি। দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে রায়ান মেন্ডেসের পাস থেকে ডেরয় দুয়ার্তের দারুণ শটে সমতায় ফেরে কেপ ভার্দে। নির্ধারিত সময় ও যোগ করা সময় শেষে ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের অসাধারণ বাঁকানো শটে…

Read More

ভেনেজুয়েলায় ১২৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জনের বেশি। গত ২৪ জুন ভোরে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। ভেনেজুয়েলার দুর্যোগ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। ভূমিকম্পে ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে। সরকারের তথ্যমতে, বিশ্বের বিভিন্ন…

Read More

উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বাতাসের চাপ বেড়েছে। নদ-নদীর পানিও স্বাভাবিকের তুলনায় বাড়তে শুরু করেছে। গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরজানিয়েছে, বরিশাল,পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজারসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া…

Read More

বাংলাদেশের তিস্তামহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা এবং চীন থেকে সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় নিয়ে আলোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভারত তার প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর “কড়া নজর” রাখছে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এক সাংবাদিক চীনের কাছ থেকে বাংলাদেশের সম্ভাব্য যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর কড়া নজর রাখি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি। এর আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ভারতের উন্নয়ন সহযোগিতা একটি পারস্পরিকভাবে সম্মত…

Read More

দেশজুড়ে ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে শুক্রবার ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে ইরান ও ইরাকের অন্তত পাঁচটি শহরে সাত দিনব্যাপী শোকানুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে খামেনির মরদেহ রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA) জানিয়েছে, শনিবার (৪ জুলাই) তাঁর মূল জানাজা অনুষ্ঠিত হবে। এতে দেশটির লাখো মানুষ ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক পর্যায়ের অতিথিদের অংশ নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে…

Read More

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২৬-২০২৭ মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ ইয়াছিন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না। কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে সমকালের আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক পদে বাংলানিউজের তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ পদে চ্যানেল টোয়েন্টি ফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে টাইমস অব বাংলাদেশের আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক পদে খবরের কাগজের মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য পদে চ্যানেল ওয়ানের জান্নাতুল ফেরদৌসী মানু ও আমাদের সময়ের আসাদুর রহমান নির্বাচিত হয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী…

Read More

খবরকন্ঠ রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, আমরাও চাই, শেখ হাসিনা আসুক, নিজের মামলা নিজে লড়ুক। তার দেশে ফিরতে চাওয়া স্ট্যাণ্ডবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন। এ সময় ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ জুলাই হত্যাযজ্ঞের ১০টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। যার যাচাই বাছাই শেষে দ্রুতই ফরমাল চার্জ…

Read More

অর্থের অভাবে একসময় যাদের কাছে আদালতের দ্বারপ্রান্তে পৌঁছানো ছিল প্রায় অসম্ভব, রাষ্ট্রের বিনামূল্যের আইনগত সহায়তা কার্যক্রম বা লিগ্যাল এইডের কল্যাণে এখন তারাও ন্যায়বিচার পাচ্ছেন। আর্থিক অসচ্ছলতা, অজ্ঞতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতা—কোনো কিছুই আর বিচারপ্রাপ্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে না। ফলে দেশের হাজারো দরিদ্র, অসহায়, প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ আইনের আশ্রয় নিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে আর্থিক সীমাবদ্ধতার কারণে সমাজের নিম্ন আয়ের মানুষ আদালতে মামলা পরিচালনা, আইনজীবী নিয়োগ কিংবা আইনি পরামর্শ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। অনেকেই নির্যাতনের শিকার হয়েও অর্থের অভাবে আইনের দ্বারস্থ হতে পারেননি। লিগ্যাল এইড…

Read More

দীর্ঘ প্রায় দুই বছর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করল ভারত। গত রবিবার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। আজ সোমবার থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। ভিসা আবেদন জমা নেওয়ার প্রথম দিনে দীর্ঘ লাইন দেখা গেছে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে। তবে ভিসা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। এর আগে গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে এসে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। আইভ্যাকে-আবেদনঅনেকেই ভিসা আবেদনের জন্য ভোর থেকেই যমুনা ফিউচার…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করে হত্যা এবং পৃথক ঘটনায় আরও দুজনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন সাবেক পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর…

Read More