Author: নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে আসামিদের আদালতে হাজির করা হয়। বিচারক সকাল ১১টা ৫ মিনিটে রায় পাঠ শুরু করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড আরোপ করেন। রায়ে বলা হয়, জরিমানার অর্থ আদায় করে…
কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জবাবে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে অননুমোদিত ট্যাংকার চলাচলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। তাদের দাবি, কেশম দ্বীপ ও সিরিক এলাকায় অবস্থিত আইআরজিসির যোগাযোগ টাওয়ারে মার্কিন ড্রোন হামলা চালানো হয়। এর জবাবে ইরানের অ্যারোস্পেস ফোর্স কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে…
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন আগামীকাল রবিবার শুরু হচ্ছে। এটি বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। গত ৭ মে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়। সংসদ সচিবালয় বলেছে, অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ…
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার রায় আগামীকাল রবিবার (৭ জুন) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। যুক্তিতর্ক উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষ্য-প্রমাণ, আলামত এবং মামলার বিভিন্ন তথ্য-উপাত্তে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষের বিশেষ আইনজীবী মুসা কালিমুল্যাহ আদালতে বলেন, ঘটনার সময় প্রধান আসামি নেশাগ্রস্ত ছিলেন। তিনি তার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। একই…
তিন মাসেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের মধ্যে একাধিক দফায় শান্তি আলোচনায় বসলেও ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে কখনও সরাসরি বৈঠক হয়নি। তবে এবার এমন একটি বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, খুব শিগগিরই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। সম্ভাব্য ওই বৈঠকে শান্তিচুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেভাবেই হোক, আমরাই জিতছি—সামরিকভাবে হোক কিংবা কূটনৈতিকভাবে।” বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ‘কূটনৈতিক বিজয়’ মন্তব্যের ইঙ্গিত…
মাত্র আড়াই মাসের ব্যবধানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাসডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নৌ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অধীনে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক ও সহকারী আহত হন। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় ডুবে যাওয়া বাসটি নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়। এসবি পরিবহণের ওই বাসটি ফেরিতে ওঠার আগে ঘাটে নিয়োজিত নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের নির্দেশনায় বাসের সব যাত্রী নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এই বাসডুবির ঘটনা পরিদর্শনে বিকাল…
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৬ জুন) থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। শুক্রবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনটি নির্বিঘ্নে সম্পন্ন করতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে…
ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণ তুর্কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে কাঠগোড়ায় লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউজ। এর ফলে কোপ পড়ে সংশ্লিষ্ট প্রোডাকশন হাউজের ব্যানারে অন্য ধারাবাহিকের ওপরও। সেই তালিকায় ছিল ‘চিরসখা’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন অপরাজিতা ঘোষ। বহুদিন পর এই মেগার হাত ধরে ছোট পর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল অপরাজিতার। কিন্তু, ঘটনাচক্রে মাঝপথেই বন্ধ হয়ে যায় সিরিয়াল। কয়েক মাস পর এবার নয়া অবতারে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন অপরাজিতা। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র নয়, তাহলে কোন ভূমিকায় দেখা যাবে পর্দার ‘কমলিনী’কে? সঞ্চালকের আসনে অপরাজিতা ঘোষ। সান বাংলার আসন্ন রিয়্যালিটি শো ‘ছানাগিরি’ সঞ্চালনা করবেন অভিনেত্রী। ‘ছোটদের…
চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মাহমুদা আক্তার, রানীবাড়ী চাঁদপুর এলাকার সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের মেসবাউল, নাচোল উপজেলার ফতেপুর লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম এবং নিজামপুর এলাকার হাসান আলী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার তিনজনই বাড়ির পাশের আমবাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা যান। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫…
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, তিনি বর্তমান দায়িত্ব বজায় রেখেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনা করছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন। তিনি বলেন, আমি কি এই দায়িত্ব ছেড়ে দেব? প্রশ্নটা কি সেটাই? এত তাড়াহুড়া করবেন না। দুই দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে। ড. খলিলুর রহমান ১৯৮৬-৮৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টেনে বলেন, তিনিও একই সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তখন তিনি তার একান্ত সচিব হিসেবে কাজ করেছিলেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, আজকের প্রযুক্তির যুগে দুটি দায়িত্ব একসঙ্গে পালন করা আরও সহজ। এটি এখন স্বাভাবিক বিষয়।…
