Author: নিজস্ব প্রতিবেদক
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। রোববার পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩২০ জনকে এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন চূড়ান্তভাবে সাময়িক সুপারিশ বা মনোনয়ন পেয়েছেন। এর আগে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম…
দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন। ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দেওয়া হচ্ছে। ২৮ জুন থেকেই ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে।’ তবে এবার ভারতের ভিসা আবেদনে বেশকিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, আবেদনের একদিন আগেই নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট। দেশের ৫টিইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে পর্যটন ভিসার আবেদন করা যাবে। এগুলো হলো, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা।
বিশ্বকাপে এখনো মাঠে নামা হয়নি নেইমারের। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচের আগে সুখবর পেয়েছেন সমর্থকেরা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন এই তারকা ফরোয়ার্ড। যদিও তিনি শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। কিন্তু কাফের চোটের কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার প্রস্তুত। সে পুরো সপ্তাহ অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য প্রস্তুত। সে ফিরে আসায় আমরা খুব খুশি। কারণ তার মান, অভিজ্ঞতা ও দক্ষতা…
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে নিয়ে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যাকে সন্তোষজনক মনে করছে না বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলেও উল্লেখ করেছে। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ. কে. এম শহীদুল করিম এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বিষয়টি নিয়ে ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক নয়। শহীদুল করিম জানান, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) এর একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন-এ তথ্য কূটনৈতিক মাধ্যমে আগেই ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে কেন্দ্র করে…
দেশে কাঁঠালভিত্তিক শিঙাড়া, সমুচা, কাবাবসহ নানা ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এসব পণ্যের পুষ্টিমান বেশি এবং আন্তর্জাতিক বাজারেও কাঁঠালভিত্তিক খাদ্যপণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কাঁঠাল ব্যবহার করে বর্তমানে বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। শিঙাড়া, সমুচা ও কাবাবের মতো এসব পণ্যের “ফুড ভ্যালু হাই” এবং এগুলো পুষ্টিকর খাদ্য হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। তিনি জানান, কাঁঠালভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি সম্পর্কে জানতে বিশ্বের…
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দীর্ঘ পথচলার সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতা এবং তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশের ফলে নিরাপত্তা ব্যবস্থায় বহুমুখী চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে এসএসএফকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপরই তাঁর সবচেয়ে বেশি নির্ভরতা। নিরাপত্তার বলয় যেন সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে, সে বিষয়ে একটি…
রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এই ঘটনায় চারজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। আটকরা হলেন, মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আরা বেবি (৫০), মনির হোসেন (৪৮) ও মো. জুয়েল মিয়া (৪১)। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। পরে সেখান থেকে তিনজনকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন জড়ো হয়। পরে তারা বাস টার্মিনালের দিকে মিছিল শুরু করে। টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন যুক্ত…
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজধানীর বর্তমান বাসস্ট্যান্ডগুলোর পরিবেশ মানসম্মত নয়। এ কারণে চার থেকে ছয় মাসের মধ্যে কিছু পরিবর্তন আনা হবে এবং দুই বছরের মধ্যে বড় বাসস্ট্যান্ড স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, পরিকল্পনা অনুযায়ী গাবতলী বাসস্ট্যান্ড স্থানান্তর করা হবে হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়া হবে কাঁচপুরে। ধাপে ধাপে রাজধানীর অন্যান্য বড় বাসস্ট্যান্ডও স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমানে সোহাগ, গ্রীন লাইনের মতো এসি বাসগুলোর জন্য বিদ্যমান বাসস্ট্যান্ডে মানসম্মত পরিবেশ নেই। এসব বাসের নিজস্ব টার্মিনাল বা অফিসে উন্নত টয়লেট ও যাত্রীসেবার…
সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে তখন সংসদের অধিবেশন চলছিল। এর আগে তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন পুলিশ সদরদপ্তরের ঊধ্বর্তন এক কর্মকর্তা। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে আমাদের এ তথ্য জানিয়েছে। গত বছরের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের…
অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতির গঠন করা বিশেষায়িত হাইকোর্ট বেঞ্চ কার্যক্রম শুরু করেছে। রোববার (১৪ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় দায়ের হওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলাগুলোর ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি এই বিশেষ বেঞ্চ গঠন করেছেন। এটি ছিল বেঞ্চটির প্রথম কার্যদিবস। এদিনের কার্যতালিকায় মোট ২০টি মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ২০ নম্বরে রয়েছে মাগুরার আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা। অ্যাটর্নি…
