Author: আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র করে জর্ডান ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি এবং কাতারের আল উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়েছে। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত ওই বিবৃতিতে দাবি করা হয়, হামলায় ঘাঁটির একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ ড্রোন সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। এ ছাড়া পৃথক আরেকটি…
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলের জয়ের নায়ক হয়েছেন মিকেল মেরিনো। তার ৮৮তম মিনিটের গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে লা রোজা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দীর্ঘ সময় ১-১ সমতায় ছিল। অতিরিক্ত সময়ের দিকে এগোতে থাকা ম্যাচে ৮৬তম মিনিটে দানি ওলমোর বদলি হিসেবে মাঠে নামেন মেরিনো। মাত্র দুই মিনিট পরই জয়সূচক গোল করে স্পেনকে উল্লাসে ভাসান তিনি। গোলটির পেছনে বড় ভূমিকা ছিল বেলজিয়ামের বদলি গোলরক্ষক সেনে লামেন্সের ভুলের। পাউ কুবারসির নিচু শট তিনি ঠেকাতে পারলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি।…
মিয়ানমারে ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুইটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সর্বশেষ শনিবার (১১ জুলাই) ভোররাতে দেশটিতে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে ঠিক আগের দিন শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায়ও সেখানে ৪.৫ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করা হয়েছিল। এনসিএস-এর তথ্য অনুযায়ী, শনিবারের ভূমিকম্পটি ভারতীয় প্রমাণ সময় (আইএসটি) রাত ১২টা ২০ মিনিটে আঘাত হানে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে, যার স্থানাঙ্ক ২১.৬৯৮ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৫০৪ পূর্ব দ্রাঘিমাংশ। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে (আইএসটি) প্রথম দফায় কেঁপে ওঠে…
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী দিনরাত কাজ করছেন। আন্দালুসিয়া আঞ্চলিক সরকার জানিয়েছে, প্রথমে লস গায়ারদোস এলাকায় আগুনে পুড়ে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে বিভিন্ন স্থান থেকে আরও মৃত্যুর খবর আসায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছায়। নিহতদের অধিকাংশই বেদার গ্রামের বাসিন্দা। দাবানলে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক নারী গুরুতর দগ্ধ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত আরও একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট…
টানা সাত দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে কক্সবাজারের সার্বিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় তিন লাখ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। গত ৫ থেকে ১০ জুলাই পর্যন্ত বন্যার পানিতে ডুবে এবং পাহাড়ধসের ঘটনায় জেলায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। সবশেষ শুক্রবার (১০ জুলাই) দুপুরে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বসতবাড়ি প্লাবিত হওয়ায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে রসুলাবাদ এলাকার আবদুল মালেকের ১২ বছর বয়সী মেয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণা মারা যায়। একই ঘটনায় তার দুই বোনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার বিকেলে চকরিয়া…
ভারতীয় অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিষাক্ত কোনো পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর গত কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু, অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে হঠাৎ রাজেশ শর্মার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। বিষাক্ত পোকার কামড়ে শরীরে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রমণের কারণে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। সুদীপা চট্টোপাধ্যায় ও তার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় নিয়মিত হাসপাতালে গিয়ে অভিনেতার খোঁজখবর নিচ্ছেন। শুক্রবার সকালে সুদীপা জানান, রাজেশ শর্মার শারীরিক…
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও দুর্বল হতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি থাকায় সেখানে ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত…
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে ফ্রান্স। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ফ্রান্স। তবে মরক্কোর দৃঢ় রক্ষণ এবং গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত নৈপুণ্যে বারবার হতাশ হন কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলেরা। ২৮তম মিনিটে এগিয়ে যাওয়ার সোনালি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ফ্রান্স। পেনাল্টি থেকে নেওয়া এমবাপের দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন বুনু। এরপর প্রথমার্ধে আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় বিরতিতে ০-০ সমতায় মাঠ ছাড়ে দুই দল। বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল…
ইরানে গত দুই দিনে প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে জরুরি টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে আরাগচি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা এবং যুদ্ধংদেহী বক্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এসব হামলা আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং ওয়াশিংটনের দীর্ঘদিনের যুদ্ধমুখী নীতিরই ধারাবাহিকতা। আরাগচি যুক্তরাষ্ট্রের হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, এটি ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর শর্তাবলিরও পরিপন্থী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফোনালাপে আরাগচি পাকিস্তানের সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী সামরিক পদক্ষেপ…
দীর্ঘ শোকানুষ্ঠান শেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদে সমাহিত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার কয়েক মাস পর শুক্রবার ভোরে তাকে দাফন করা হয়। শুক্রবার (১০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর মাশহাদে তার দাফন সম্পন্ন হয়। ইরানের ইতিহাসে মাশহাদে সমাহিত হওয়া দ্বিতীয় শাসক হলেন খামেনি। এর আগে…
