বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পদায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। একই সঙ্গে তাঁদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্মকর্তারা ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করবেন। এরপর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাঁদের পদায়ন করা হবে।

