কুড়িগ্রামের রৌমারীতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দবেড় ইউনিয়নসহ আশপাশের এলাকার কৃষকেরা গভীর রাত থেকেই সার সংগ্রহের জন্য ডিলার পয়েন্টে জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষার পরও সার বিতরণ শুরু না হওয়ায় তাঁদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কৃষকেরা গুদামের টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যান বলে অভিযোগ।
ডিলার মো. মতিয়ার রহমান বলেন, সকাল সাড়ে ৯টায় সার বিতরণের কথা ছিল। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তিনি প্রশাসনের সহযোগিতা নিতে গেলে কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে যান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার থেকে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে।
ইউএনও মো. মাহবুবুল হাসান বলেন, ঘটনাস্থলে প্রশাসনের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও সংক্ষিপ্ত করে লিখুন
মূল তথ্য রেখে সংক্ষেপ করুন
সংবাদটি ছোট করে দিন
Keep Reading
Add A Comment

