৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কিফ) প্রস্তুতি শুরু হয়েছে পুরোদমে। শুক্রবার কলকাতার নন্দনে অনুষ্ঠিত হয়েছে উৎসবের প্রস্তুতি কমিটির প্রথম বৈঠক। এবারের উৎসবে মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। চেয়ারপার্সনের দায়িত্বে থাকবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বৈঠকে উৎসবের বিভিন্ন আয়োজন ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডা. সৌমিত্র মোহন, অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জিৎ, চূর্ণী গঙ্গোপাধ্যায়সহ সংশ্লিষ্টরা।
বৈঠকে এবারের চলচ্চিত্র উৎসবকে আরও আকর্ষণীয় ও নতুন আঙ্গিকে আয়োজনের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে কিফের লোগো পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয়েছে। উৎসবের সামগ্রিক আয়োজন, চলচ্চিত্র নির্বাচন ও অন্যান্য কার্যক্রম নিয়ে পরবর্তী বৈঠকগুলোতে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

