রাশিয়া ও ইরান থেকে জ্বালানি কিনলে ভারতসহ বিভিন্ন দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ বিলে স্বাক্ষর করেন তিনি। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
নতুন আইনে ভারত ও চীনসহ ১০টি দেশের ওপর শুল্ক আরোপের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সিঙ্গাপুর, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। ইউক্রেন যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছিল ভারত ও চীন।

