ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ৪০ দিন পর নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে স্থগিত করেছে নেপাল সরকার। দীর্ঘদিন তল্লাশি চালিয়েও নতুন করে নিখোঁজদের সন্ধান পাওয়ার সম্ভাবনা কম থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের হিসাব অনুযায়ী, প্রাকৃতিক এই দুর্যোগে এ পর্যন্ত ১ হাজার ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫ হাজার ২৮৫ জন, যাদের মধ্যে ১৮৯ জন ভারতীয় নাগরিক।
কাঠমান্ডুতে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে উদ্ধার অভিযান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে নেপাল সরকার।

