কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন বলে জানিয়েছেন তাদের এক স্বজন। জানা গেছে, ছুটি কাটাতে কক্সবাজারে গিয়েছিলেন আশিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন স্ত্রী ইসরাত জাহান মালিহা, স্ত্রীর ছোট বোন লায়লা জাহান নাবিলাসহ পরিবারের অন্য সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রিসোর্টে আগুন লাগলে আশিকুলের স্ত্রীসহ একই পরিবারের ছয়জন নিহত হন। তবে আশিকুল ইসলাম দুই তলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান।
আশিকুলের ভাই নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার ভাই বেঁচে আছে। সে দুই তলা থেকে লাফ দিয়েছে। আমার ভাবিসহ তার পরিবারের ছয়জন মারা গেছেন।’

